ওয়াশিংটন: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে কচ্ছপ ও এক বিশাল কুমিরের একটি ভিডিও। যে ভিডিও দেখে একবার হলেও থমকে যাচ্ছে নেটিজেনেরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কুমিরটি কচ্ছপকে খাওয়ার চেষ্টা করছে, কিন্তু কচ্ছপ কুমিরের চোয়াল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।
শেষ পর্যন্ত অবশ্য কচ্ছপটি নিজেকে মুক্ত করে পালিয়ে যেতে সক্ষম হয়। কচ্ছপের শক্ত খোলে দাঁত বসানোর চেষ্টা করেও সুবিধা করতে না পারায়, শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় কুমিরটিও।
এই ভিডিওটি তিন বছরের পুরনো তবে টুইটারে আবার ট্রেন্ডিং হয়েছে এই ভিডিও। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিওটি। এটি শেয়ার করেছেন ভারতীয় রাজস্ব পরিষেবা আধিকারিক নাভেদ ট্রাম্বো। জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার হিল্টন হেড আইল্যান্ডে শুট করা হয়েছিল এই চমকপ্রদ ভিডিওটি।
ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, ঘাসের মধ্যে শুয়ে আছে কুমিরটি। এসময়ই তার নজরে পরে কচ্ছপটিকে। এরপরেই ক্ষুধার্ত কুমিরটি আক্রমণ করে কচ্ছপটিকে। সেটিকে চোয়ালে রেখে খাবারও চেষ্টা করে। এই সময় কোনওক্রমে কুমিরটির মুখ ফসকে পড়ে যায় কচ্ছপটি। এরপরেই পালিয়ে যায় কচ্ছপটি।
ভিডিওটি শেয়ার করার সময় নাভেদ ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যদি পৃথিবীতে বেঁচে থাকতে চান, তবে মোটা চামড়া ও শক্তিশালী বুদ্ধির অধিকারী হতে হবে।”
১৫ সেপ্টেম্বর এই ভিডিও শেয়ার করার পর থেকে, হাজার হাজার ভিউ হয়েছে ভিডিওটিতে। লোক বারবার রি-টুইট করেছেন ভিডিওটি। মানুষ বারবার অবাক বিস্ময়ে দেখছে কীভাবে একটা ছোট কচ্ছপ দৈত্যাকার কুমিরের হাত থেকে পালিয়ে গেল।
The post খেতে গিয়েও সুবিধা করতে পারল না কুমির, প্রাণ বাঁচাতে কী করল কচ্ছপ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3chFyoU