নয়াদিল্লি: এমন আগে কখনও হয়নি। পাঁচ মাসেরও বেশি সময় ধরে মেট্রো পরিষেবা বন্ধ থাকার পরে অবশেষে চালু হল মেট্রো। নয়াদিল্লি ও হরিয়ানার কয়েকটি বিশেষ শহরে শুরু হল মেট্রো পরিষেবা। হলুদ লাইনে মেট্রো পরিষেবা শুরু হয়েছে। সকাল ৭ টা থেকে চালু হয়েছে মেট্রো।
পূর্বের ঘোষণা মতো, কন্টেনমেন্ট জোনের স্টেশনগুলিতে মেট্রো থামবে না। যাত্রীদের তাদের স্মার্টফোনগুলিতে আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলা হয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনে চলছে তাপমাত্রা পরীক্ষা।
কেন্দ্রীয় নির্দেশিকার ভিত্তিতে দিল্লি, নয়ডা, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু, মুম্বাই লাইন -১, জয়পুর, হায়দরাবাদ, কলকাতা, গুজরাত, এবং উত্তর প্রদেশের মেট্রো কর্তৃপক্ষ মেট্রো চালানোর প্রস্তুতি নিয়েছে। তবে মহারাষ্ট্রে এমাসে শুরু হবে না মেট্রো পরিষেবা।
করোনার সংক্রমণ রুখতে কর্তৃপক্ষ ক্যাশ ও টোকেন সিস্টেমের বদলে স্মার্ট কার্ডে ভরসা করছে বেশি। স্টেশনগুলিতে এবং ট্রেনগুলিতে ভিড় এড়াতেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপাতত দিল্লি ও গুরুগ্রামের হলুদ লাইনে মেট্রো চলাচল শুরু হলেও আগামী পাঁচদিনের মধ্যে অন্য নানান লাইনেও মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। যাত্রী সহায়তায় প্রায় এক হাজার অতিরিক্ত কর্মী মোতায়েন করেছে মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের হাতে অতিরিক্ত সময় নিয়েগন্তব্যে রওনা হতে বলা হয়েছে।
অতি সংক্রামক ভাইরাসকে রোখার জন্য যাত্রীদেরকে কম কথা বলার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রীদেরকে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলা হয়েছে। জানানো হয়েছে সুরক্ষার খাতিরে ৩০ মিলিলিটারের বেশি স্যানিটাইজার বহন করা যাবে না।
The post ৫ মাসেরও বেশি সময় পরে শুরু হল মেট্রো, কড়া নজর সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ZbprEa