বিগ বিলিয়ন ডে-র পর ফ্লিপকার্টের নয়া চমক Big Diwali Sale

গ্রাহকদের কথা ভেবে একের পর এক চমক নিয়ে আসছে ফ্লিপকার্ট। এর আগেই গ্রাহকদের দারুণ সড়া মিলেছে এই ই-কমার্স সাইটের বিগ বিলিয়ন ডে অফারে। যা যথেষ্ট জনপ্রিয় হয়েছিল গ্রাহকদের কাছে। এবার ফ্লিপকার্ট নিয়ে আসছে big diwali sale। সংস্থার দাবি, তাদের এই সেলে রয়েছে আগের থেকেও অনেক বেশি চমক। ফ্লিপকার্টের এই বিশেষ big diwali sale শুরু হবে ২৯ অক্টোবর থেকে।

এতে রয়েছে আগের থেকেও বেশি অফারের সুবিধা। এর আগে বিগ বিলিয়ন ডে সেলে ছিল একের পর এক চমক। আর এবারে থাকছে আরও বেশি চমক। তবে আরও জানানো হয়েছে ফ্লিপকার্ট প্লাস সদস্যরা ১২ ঘণ্টা আগে থেকে এই সুবিধা নিতে পারবে।

এই সেল চলাকালীন axis bank এর ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রাহকেরা পাবেন অতিরিক্ত সুবিধা। থাকবে ১০ শতাংশ ছাড়। এছাড়া bajaj finserv সহ প্রথম সারির গ্রাহকেরা পাবেন একাধিক সুবিধা। থাকবে নো কস্ট ইএমআইয়ের সুবিধাও। এছাড়া থাকবে স্মার্ট ফোনের উপরেও আকর্ষণীয় ছাড়। samsung galaxy f41, samsung galxy s20+, samsung glaxy a50 , poco m2, poco m2 pro, poco c3 সহ একাধিক ফোনের উপরে থাকবে আকর্ষণীয় অফার।

মোবাইল ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট এর উপরে থাকবে আকর্ষণীয় ছাড়ের সুবিধা। জানানো হয়েছে থাকবে প্রায় ৮০ শতাংস ছাড়ের সুবিধা। এছাড়া ট্যাব সহ অন্যান্য গ্যাজেতে থাকছে সুবিধা। ইতিমধ্যে অ্যামাজনের তরফে আনা হয়েছে নয়া সেল।

আর তারপরে ফের ফ্লিপ কার্টের তরফে এই সেল নিয়ে আসার ফলে মনে কড়া হচ্ছে এই দুই ি কমার্স সাইটের মধ্যে শুরু হবে কড়া প্রতিযোগিতা। গ্রাহকদের কাছে কোন সেল জনপ্রিয় হয় তা নিয়েও থাকছে প্রশ্ন। কারণ বরাবর ফ্লিপ কার্ট নিয়ে আসে একাধিক অফার। আর তার ফলে একাধিক গ্রাহকদের কাছে পছন্দ ফ্লিপ কার্ট।

The post বিগ বিলিয়ন ডে-র পর ফ্লিপকার্টের নয়া চমক Big Diwali Sale appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TrWGzM
إرسال تعليق (0)
أحدث أقدم