বেন স্টোকসের শতরানে প্লে-অফের স্বপ্ন টিকে রইল রয়্যালসের।

আবুধাবি: রবিবার আইপিএলের ডাবল হেডারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের কাছ ছিল অফিসিয়ালি আইপিএলের প্লে-অফে জায়গা করে নেওয়ার। ডাবল হেডারের প্রথম ম্যাচে চেন্নাইয়ের কাছে হেরে অফিসিয়ালি প্লে-অফ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আরসিবি।

দ্বিতীয় ম্যাচে আবুধাবিতে রাজস্থান রয়্যালসের কাছে হেরে অফিসিয়ালি প্লে-অফে জায়গা নিশ্চিত করতে ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্সও। উলটে রোহিত শর্মাহীন মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কায়রন পোলার্ডের মুম্বই ইন্ডিয়ান্স।

ওপেনার ইশান কিষাণের ৩৭, সূর্‍্যকুমার যাদবের ৪০ এবং শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ২১ বলে ৬০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স পৌঁছে যায় ১৯৫ রানে।

সৌরভ তিওয়ারি করেন ২৫ বলে ৩৪ রান। যাদবের ২৬ বলে ৪০ রানে ছিল ৪টি চার এবং ১টি ছয়। সৌরভ তিওয়ারির ইনিংসও সাজানো ছিল ৪টি চার ১টি ছয়ে। পান্ডিয়ার বিধ্বংসী ইনিংসে ছিল ২টি চার এবং ৭টি ছয়।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে ৬০ রান খরচ করেন অঙ্কিত রাজপুত। জোড়া উইকেট নেন জোফ্রা আর্চার এবং শ্রেয়স গোপাল। ১৯৬ রান তাড়া করতে নেমে দীর্ঘস্থায়ী হয়নি ওপেনার রবিন উথাপ্পার ইনিংস। ১১ বলে ১৩ রান করে ফেরেন তিনি। স্টিভ স্মিথ ফেরেন ৮ বলে ১১ রান করে।

৪৪ রানে ২ উইকেট হারানো রাজস্থানের হাম ধরেন আরেক ওপেনার বেন স্টোকস এবং সঞ্জু স্যামসন। মুম্বই বোলারদের উপর আধিপত্য বিস্তার করে তৃতীয় উইকেটে সঞ্জু স্যামসনের সঙ্গে ১৫২ রানের অবিচ্ছেদ্য জুটি বাঁধেন স্টোকস।

১৪টি চার এবং ৩টি ছয়ে নিজে ৬০ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন ইংরেজ অল-রাউন্ডার স্টোকস। তাঁর ম্যাচ জয়ের সঙ্গী সঞ্জু স্যামসন অপরাজিত থাকে ৩১ বলে ৫৪ রানে। সঞ্জুর ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছয়।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল রাজস্থান। অন্যদিকে অফিসিয়ালি প্লে-অফ নিশ্চিত করার অপেক্ষা দীর্ঘায়িত হল মুম্বই ইন্ডিয়ান্সের। শতরান করে ম্যাচের সেরা রয়্যালস অল-রাউন্ডার বেন স্টোকস।

The post বেন স্টোকসের শতরানে প্লে-অফের স্বপ্ন টিকে রইল রয়্যালসের। appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ooYZSx
إرسال تعليق (0)
أحدث أقدم