উত্তরে বৃষ্টিহীন স্বস্তি, কোথাও কোথাও মিলবে হালকা বৃষ্টি

স্টাফ রিপোর্টার , কলকাতা : উত্তরকে আপাতত ভোগাবে না বৃষ্টি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টি হলেও তাঁর পরিমান খুবই কম হবে। ফলে যে দুর্যোগ পুরো বর্ষার মরসুমকে ভুগিয়েছে উত্তরবঙ্গকে তা থেকে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে পাহাড় ও তরাই অঞ্চলের মানুষ।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে আপাতত বেশিরভাগ স্থানেই রোদ ঝলমলে আকাশ থাকবে। কখনও আংশিক মেঘলা আকাশ স্বাভাবিক নিয়মে তৈরি হবে। দু’এক জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। বৃষ্টি হবেও। তবে ভারী বৃষ্টি থেকে আপাতত রেহাই উত্তরের। আজ বৃহস্পতি ও আগামীকাল শুক্রবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। তবে তা তেমন অস্বস্তির কারন হয়ে উঠবে না।

বৃহস্পতিবার দার্জিলিংয়ে ৪.০ মিলিমিটারের বৃষ্টি ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। বুধবার সকালের রেকর্ড দেকগা গিয়েছিল কোচবিহার ও দার্জিলিং ছাড়া কোথাও বৃষ্টি হয়নি। বৃষ্টির পরিমান ছিল যথাক্রমে ১.৮ ও ৮.৮ মিলিমিটার। প্রসঙ্গত, গত সপ্তাহের ভয়ঙ্কর বৃষ্টির জেরে আত্রেয়ী নদীতে জল বেড়ে গিয়েছিল। বালুরঘাট শহরের বেশ কিছু এলাকায় জল ঢুকতে শুরু করেছিল। বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল। সমস্যায় পড়েছিল এলাকার বাসিন্দারা। তবে আপাতত সে সব চিন্তা থেকে মুক্তি তা বলা যেতেই পারে।

গত সপ্তাহ পর্যন্ত ভারী বৃষ্টি নাস্তানাবুদ করে ছেড়েছিল উত্তরবঙ্গের জেলাগুলিকে। তবে আপাতত সেই সমস্যা থেকে মুক্তি উত্তরবঙ্গের। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী , অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এমনিতেই উত্তরবঙ্গে এবারে প্রচুর বৃষ্টি হয়েছে। উত্তরের বৃষ্টিতেই স্বাভাবিক রয়েছে রাজ্যের সামগ্রিক বৃষ্টির চিত্র। সেই চিত্রের বদল হচ্ছে না তবে বৃষ্টির সম্ভাবনা না থাকায় বৃষ্টির অস্বস্তি কমছে।

এদিকে , দক্ষিনবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হচ্ছে। রবিবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়।

The post উত্তরে বৃষ্টিহীন স্বস্তি, কোথাও কোথাও মিলবে হালকা বৃষ্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/30nlqgK
إرسال تعليق (0)
أحدث أقدم