বাংলার ৫ জেলার করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে

কলকাতা: রাজ্যজুড়ে করোনার চোখ রাঙানি জারি। সংক্রমণ কমার লক্ষ্মণ নেই। প্রতিদিন ৩ হাজার বা তারও বেশি সংখ্যায় মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। তবে রাজ্যের ৫ জেলার করোনা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার করোনার সংক্রমণ নিয়ে চিন্তায় রাজ্য সরকার।

দক্ষিণবঙ্গের ৫ জেলার করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সামনেই উৎসবের মরশুম। এখনই সংক্রমণে লাগাম পরনো না গেলে পরবর্তী পর্যায়ে তা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।

বুধবার রাজ্য সরকারের তরফে দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২৮১জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯ জনের। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া ও হুগলিতেই করোনা সব থেকে বেশি থাবা বসিয়েছে।

শুধু উত্তর ২৪ পরগনা জেলাতেই অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৫ হাজার ৬৮৯টি। কলকাতায় ৫,২৭৩টি। দক্ষিণ ২৪ পরগনায় ১,৮৯১টি, হাওড়াতে ১,৪০৫টি ও হুগলিতে ১,১৭৪টি করোনা অ্যাক্টিভ কেস রয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লক্ষ ৫৭ হাজার ৪৯ জন।

গোটা রাজ্যের মধ্যে কলকাতার করোনা পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক আকার নিয়েছে। বুধবারের স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী শুধু কলকাতায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬৭২ জন। কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ৪১২ জন।

উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। সেই জেলায় মোট আক্রান্ত ৫১ হাজার ৪৯৯ জন। অর্থাৎ গোটা রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখন ২ লক্ষ ৫৭ হাজার ৪৯ জন। শুধু কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা মিলিয়ে মোট আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ৯১১ জন। এছাড়াও করোনার সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনা হাওড়া ও হুগলি জেলাতেও।

The post বাংলার ৫ জেলার করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iiMy6G
إرسال تعليق (0)
أحدث أقدم