পাটনা: বিহারে বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এবার লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব ও আরও চার আরজেডি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিহার পুলিশ। পূর্ণিয়ায় দলিত নেতা খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে আরজেডি নেতাদের বিরুদ্ধে।
আসন্ন বিধানসভা নির্বাচনে লালুপুত্র তেজস্বী যাদবের নেতৃত্বেই নির্বাচনে লড়াই করবে আরজেডি। বিহারে ভোট যতই এগোচ্ছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। এরই মধ্যে আরজেডিকে চাপে ফেলতে তৎপরতা শাসক-শিবিরে। লালুপুত্র তেজস্বী যাদবকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরে ভোট ময়দানে রাষ্ট্রীয় জনতা দল। সেই তেজস্বীর বিরুদ্ধেই এবার পূর্ণিয়ায় দলিত নেতা শক্তি মালিক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ তুলেছে বিহার পুলিশ। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
শুধু তেজস্বী যাদবই নন, লালুপ্রসাদের আরও এক পুত্র তেজপ্রতাপ যাদবের বিরুদ্ধেও ওই একই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ এনে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর করা হয়েছে আরও চার আরজেডি নেতার বিরুদ্ধেও। রাজনৈতিক মোকাবিলা করতে না পেরে নীতিশ কুমারের সরকার প্রশাসনিক শক্তির বলে বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা করছে বলে সরব আরজেডি।
বিহারে এবার তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম দফার ভোটগ্রহণ হবে আগামী ২৮ অক্টোবর। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৩ নভেম্বর এবং ও শেষ দফায় ৭ নভেম্বর ভোটগ্রহণ হবে। প্রথম দফায় ৭১টি, দ্বিতীয় দফায় ৯৪টি এবং তৃতীয় দফায় ৭৮টি আসনে ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা হবে ১০ নভেম্বর। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের নেতৃত্বেই আরজেডি, কংগ্রেস, বাম দলগুলির মহাজোটের আসন বণ্টন চূড়ান্ত হয়েছে।
২৪৩ আসনের বিহার বিধানসভায় ১৪৪ টিতে লড়বে আরজেডি। শরিক কংগ্রেস লড়বে ৭০ টি আসনে। সিপিআই(এমএল), সিপিআইএম, সিপিআই-সহ বাম দলগুলি লড়বে ২৯ আসনে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চাকে আসন দেওয়া হচ্ছে।
The post খুনের মামলায় লালুপুত্র তেজস্বী, তেজপ্রতাপের নামে এফআইআর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ixAPB2