বাইকে করে এসে গুলি, বিজেপি নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য

লখনউ: বিজেপি নেতা খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। বাইকে করে এসে গুলি চালাল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

উত্তরপ্রদেশের ফিরোজাবাদের ঘটনা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।

মণ্ডল এলাকার বিজেপির সহ সভাপতো ছিলেন ওই ব্যক্তি। এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেইসময় এই ঘটনা ঘটে।

ঘটনার পরই গভীর রাতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁর সমর্থকেরা। পরিবার পরিজন আততায়ীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখায়। রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টাও চলে।

পুলিশ অফিসার মুকেশ কুমার মিশ্র জানিয়েছেন, একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি বিজেপি নেতাকে টার্গেট করে। বিক্ষোভাকারীদের শান্ত করার চেষ্টা করছে পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আততায়ীদের যাতে গ্রেফতার করা সম্ভব হয়, সেই চেষ্টাই করছে পুলিশ।

ইতিমধ্যেই পরিবাররে তরফে বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম দেওয়া হয়েছে পুলিশকে। তদন্ত করে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।

রাতেই হাসপাতাল থেকে দেহ নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে বিজেপি নেতার পরিবার।

কয়েকদিন আগেই ভরসন্ধেয় থানার সামনেই খুন হন বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লা। এলাকায় অর্জুন সিংয়ের ডানহাত বলেই পরিচিত ছিলেন তিনি।

মণীশ পার্টি অফিসে ঢুকছিলেন। তখনই বাইকে চেপে আসে কয়েকজন দুষ্কৃতী। মাথা -বুক-ঘাড় লক্ষ্য করে চার-পাঁচ রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় । গুলি লাগে মণীশের মাথায়।

তড়িঘড়ি তাঁকে কলকাতার হাসপাতালে আনা হয়। কিন্তু, শেষরক্ষা হয়নি। চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। যার জেতে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।

The post বাইকে করে এসে গুলি, বিজেপি নেতা খুনের ঘটনায় চাঞ্চল্য appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2H6Bqgx
إرسال تعليق (0)
أحدث أقدم