বিহারে শুরু হচ্ছে ৭১ টি আসনে ভোট, নির্বাচন ভূমিতে মুখোমুখি দুই পক্ষ

পাটনা: বিহারের ২৪৩ টি আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ৭১টি আসনের ভোট। নির্বাচন ভূমিতে সম্মুখ সমরে যুযুধান দুই পক্ষ এনডিএ ও মহাজোট। ভোটে জেতার জন্য দুই পক্ষই বিহারবাসীকে দিয়েছে একাধিক প্রতিশ্রুতি। এবার দেখার লকডাউন ও অর্থনীতির নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে বিহারবাসী পছন্দ করে কোণ পক্ষকে।

এবারের ভোটে জেডিইউ,বিজেপি ও হাম পার্টির এনডিএ জোট জয়জুক্ত হলে নীতিশ কুমার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তবে নিঃসন্দেহে অন্যদিকে কড়া টক্কর দেবেন আরজেডি’র তেজস্বী যাদব। যিনি ইতিমধ্যেই ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। লকডাউন এবং ব্যাপক বেকারত্বের পটভূমিতে এই চাকরির প্রতিশ্রুতি খেলা ঘোরাতে পারে। তবে এনডিএ-ও পিছিয়ে নেই, তাঁরা জানিয়েছে ভোটে জিতলে বিহারবাসী পাবেন ১৯ লক্ষ ভোট। সব মিলিয়ে চাকরি প্রতিশ্রুতির ছড়াছড়ি।

আরও পড়ুন – ধর্মাবলম্বীদের সংখ্যা অনুযায়ী শেষকৃত্য করার জায়গা তৈরি হোক : সাক্ষী মহারাজ

এদিন ১৬টি জেলার ৭১টি আসনের মোট প্রার্থী ১০৬৬ জন। এরমধ্যে অন্তত ৮ জন মন্ত্রী লড়ছেন। একগুচ্ছ হেভিওয়েট বিধায়ক, প্রাক্তন মন্ত্রী নেতা আছেন। ফলে প্রথম দিনেই যে লড়াই জমজমাট সেকথা বলার অপেক্ষা থাকে না।

নির্বাচন কমিশন করোনা আবহে ভোটের জন্য একাধিক প্রস্তুতি নিয়েছে। ৮০ বছরের বেশি বয়সের ব্যক্তি বা যারা করোনা আক্রান্ত হয়েছেন এমন ব্যক্তিদের জন্য ডাক ব্যালট সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। জানানো হয়েছে সমস্ত ইভিএমগুলি স্যানিটাইজ করা হবে। এছাড়া ভোটকেন্দ্রে ঢোকার আগে ভোটারদের জন্য থাকছে থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজার। বুধবার সকাল ৭ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

The post বিহারে শুরু হচ্ছে ৭১ টি আসনে ভোট, নির্বাচন ভূমিতে মুখোমুখি দুই পক্ষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jdf4e1
إرسال تعليق (0)
أحدث أقدم