লন্ডন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ১৩৫০০ কোটি টাকার প্রতারণা করে দেশ ছেড়ে পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদীর জামিনের আবেদন খারিজ করল বৃটেনের আদালত। এই নিয়ে সাতবার তার আবেদন খারিজ হল আদালতে। সিবিআই এবং ইডি উভয়েরই খাতায় নীরব মোদী এখন ওর ওয়ান্টেড ।
তবে তিনি আপাতত রয়েছেন লন্ডনের কারাগারে। ব্রিটিশ পুলিশ নীরব মোদীকে গ্রেফতার করেছিল ২০১৯ সালের মার্চ মাসে। আগামী মাসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মামলার শুনানি হবে।
প্রসঙ্গত গত মাসে নীরব মোদির বিচারবিভাগীয় হেফাজতে থাকার মেয়াদ ৩নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছিল আদালত। তবে তিনি জামিনের আবেদন চালিয়ে যাচ্ছিলেন। পাশাপাশি আবার সিবিআই এবং ইডি তাকে দেশে ফেরানোর ব্যাপারে তৎপর হলে তখন নীরব মোদী সেখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেন। সেই আবেদনও অবশ্য এখনও ঝুলে রয়েছে।
এদিকে অবশ্য ভারতে নীরব মোদীর বিভিন্ন সম্পত্তি একের পর এক বাজেয়াপ্ত করা শুরু করেছে ইডি। তার ফলে ইডি গত জুলাই মাসে মহারাষ্ট্র রাজস্থানের পাশাপাশি ইউএই এবং ব্রিটেনে মোট ৩২৯.৬৬ টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে।
The post বৃটেনের আদালতে নীরব মোদীর জামিনের আবেদন খারিজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3e71AM7