সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : বুধবার, আজ মহাপঞ্চমী। কিন্তু পুজো পুজো ভাবটা বাঙালির কাছে যেন এবার নামমাত্র। কোথাও সেই সুরের তাল কেটে গিয়েছে। তাল কেটেছে এক মাস আগেই যখন এক মাস আগে ভোরবেলা বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনা গেল রেডিয়োতে। একটা একটা করে দিন পেরিয়েছে হুজুগে বাঙালি কম চেষ্টা করেনি অতিমারির সময়েও পুজোকে উৎসবে পরিনত করতে কিন্তু সে আর হল কই? কলকাতা শহর থেকে রাজ্যের প্রত্যেকটি জেলায় আতঙ্কের নাম ক-এ কাক ভুলে ক-এ করোনা।
জেলার মানুষের কলকাতায় অতিমারির সময়ে দাপাদাপির বেয়াদপি কম আগেই করা গিয়েছিল কারন লোকাল ট্রেন বন্ধ। কিন্তু কলকাতার মানুষ একাই কাফি। লাগেনা জেলাকে এমন ঠাকুর দেখা শুরু করল দ্বিতীয়াতেই যে চমকে গেলেন হাইকোর্টের বিচারক। তাঁর পিলে চমকে গিয়েছিল হাটে বাজারে, সহ প্যান্ডেলে মানুষের ভিড় দেখে। ফলাফল পরের দিনেই পুজো জনস্বার্থ মামলার রায়। সমস্ত মণ্ডপ কন্টাইমেন্ট জোন। মণ্ডপে নো এন্ট্রি সহ মণ্ডপ থেকে ১০ মিটার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা। দিনের শেষে পুজোর আগেই সব ঘেঁটে বসেছিল যাওবা কিছু বাকি ছিল মানুষ নিজে এবং কিছু পুজো উদ্যোক্তা নিজে হাতে সবকিছু বারোটা ছাপান্ন বাজিয়ে দিয়েছেন বললেও ভুল হবে না। অতঃপর পঞ্চমী! সমূলে উধাও পুজোর ভাব। প্যান্ডেল হপিং তো এক্কেবারেই বাধা তায় স্পষ্ট। উঠে এসেছে নয়া ক্যাম্পেন ‘নিজের পুজো নিজের পাড়ায়’ অথবা ‘হেঁটে নয় নেটে দেখুন ঠাকুর’ এইসব, অর্থাৎ বার্তা স্পষ্ট। নিজের পাড়ায় থাকুন, বেপাড়ায় গিয়ে ঝামেলা বাড়াবেন না।
কলকাতার বাইরে জেলার পরিস্থিতিও একইরকম। দোটানায় পুজো উদ্যোক্ত্যারা। কি করে মানুষ ও হাইকোর্টের রায়ের মাঝে সামঞ্জস্য রাখবেন তা নিয়ে ঘুম ছুটেছে তাঁদের। ‘মণ্ডপ দর্শকশূন্য’ রাখার নির্দেশের জেরে পুজো করা নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছেন রাজ্যের বিভিন্ন জেলার পুজো উদ্যোক্তা। আদালতের রায় ঘোষণার পরে, প্রায় তৈরি হয়ে যাওয়া মণ্ডপ খোলার কাজ শুরু হয়েছে কোথাও কোথাও। কিছু পুজো কমিটি আবার জরুরি ভিত্তিতে বৈঠক ডেকে নতুন পরিকল্পনা করা শুরু করেছে।
এসব বাধা বিপত্তি থেকে আবার কাটছাঁট করাতে নেমে পড়েছে কলকাতার ‘ফোরাম ফর দুর্গোৎসব’। হাইকোর্টের রায়কে রিভিউয়ের জন্য পিটিশন জমা দিয়েছে। পুজো রিভিউ মামলা শুনবেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ফোরাম ফর দুর্গাৎসবের পক্ষের হয়ে মামলা লড়বেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আবার পাল্টা পিটিশন জমা দিয়েছে চিকিৎসকরাও যাতে হাইকোর্ট ঐ রায়ে কোনও পরিবর্তন না আনে। সব মিলিয়ে একটা জগাখিচুরি পরিস্থিতি তৈরি হয়েছে এই পুজোকে নিয়ে।
The post নাকি মহাপঞ্চমী! তাল কাটছে ঢাকের, খুশির জোয়ারে কোভিডের জরুরি বাঁধন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34hPi0d