২০২১ এর জুন অবধি Work from Home, জানিয়ে দিল আমাজন

ওয়াশিংটন: কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়িয়ে দিল আমাজনভ ডট কম। ২০২১ এর জুন অবধি ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে এই সংস্থা।

আমাজনের এক মুখপাত্র জানিয়েছেন, যে সব কর্মচারীরা বাড়ি থেকে সুষ্ঠ ভাবে কাজ করতে পারবে, এমন কর্মচারীরা চাইলে ৩০ জুন ২০২১ অবধি ওয়ার্ক ফ্রম হোম করতে পারে। মঙ্গলবার এক ইমেলের মাধ্যমে ওই আধিকারিক একথা জানিয়েছেন। পাশাপাশি উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে আমাজনের অসংখ্য কর্মীদের জন্য এই নিয়ম বলবৎ হল।

উল্লেখ্য, এতদিনও ওয়ার্ক ফ্রম হোম চলছিল আমাজনের কর্মীদের। কিন্তু সেই সময়সীমা ছিল ২০২১ জানুয়ারি অবধি। তবে এবার সেই সীমা বাড়নো হল। বিশ্বের বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা সংস্থা জানিয়েছে, আমেরিকায় চলতি বছরে তাঁদের ১৯,০০০ এরও বেশি কর্মীরা করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন – মানুষের ভালো থাকা, সুরক্ষাই মোদী সরকারের লক্ষ্য : অমিত শাহ

প্রসঙ্গত, মহামারির মধ্যে গুদামগুলি খুলে রেখে কর্মচারীদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে বলে সরব হয়েছিল আমাজনের কর্মীরা। এরপরেই এই ওয়ার্ক ফ্রম হোম বাড়ানোর ঘোষণা করল সংস্থা।

পাশাপাশি আমাজন জানিয়েছে, যে সব কর্মীরা অফিসে যেতে চান, তাঁদের নিরাপত্তার স্বার্থে তহবিল আয়োজন করেছে সংস্থা। স্যানিটাইজার, মাস্ক, তাপমাত্রা পরিমাপ সহ একাধিক দিকে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বিশ্বের বৃহৎ বৃহৎ সংস্থা করোনার জেরে এখন কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। ফেসবুক জানিয়েছে, ২০২১ এর জুলাই অবধি কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারে।

The post ২০২১ এর জুন অবধি Work from Home, জানিয়ে দিল আমাজন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3o9WovJ
إرسال تعليق (0)
أحدث أقدم