আজকের দিনে স্মার্ট ফোন মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এমনকী শিশুরাও আজকাল সময় কাটাতে ব্যবহার করে থাকে ফোন। আর এবারে করোনা পরবর্তী সময়ে ক্রমেই বেড়েছে অনলাইন মাধ্যম ব্যবহারের সুবিধাও।
তবে ইতিমধ্যে বেশ কিছু অ্যাপের ক্ষেত্র সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠায় সেগুলি গুগল সরিয়ে দিয়েছে প্লে স্টোর থেকে। ওই অ্যাপগুলির বিরুদ্ধে তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার ফলেই গুগলের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে এই তিন অ্যাপের নাম princess salon, number coloring cats &cosplay। এই তিন অ্যাপ সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করে জানা গিয়েছে এগুলি শিশুদের তথ্য সঞ্চয় করে রাখে। আর সেই কারণেই প্রশ্ন উঠতে শুরু করেছিল তথ্য নিরাপত্তা নিয়ে।
জানা আগিয়েছে মূলত শিশুদের তথ্য চুরি করার কারণেই তাদের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সঞ্চয় করে রাখা ডেটা তারা কোন থার্ড পার্টির কাছে বিক্রি করছিল বলেও জানা গিয়েছে। একাধিক বিশেষজ্ঞ জানিয়েছেন, গবেষণায় ওই অ্যাপগুলির বিরুদ্ধে একাধিক প্রমাণ হাতে এসেছিল। তারপরেই পদক্ষেপ নিয়েছিল গুগল।
তবে এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি ঠিক কি ধরনের তথ্য তারা চুরি করছিল। কিন্তু এই ধরনের প্রমাণ হাতে আসার পরেই গুগলের তরফে নেওয়া হয়েছে চূড়ান্ত পদক্ষেপ। এর আগে ভারত সরকারের তরফে একাধিক চিনা অ্যাপের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল।
আর তারপরেই আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বেড়েছিল এই তথ্য নিরপয়াত্তার ক্ষেত্রে। আর সেই কারণেই এবারে গুগল সরিয়ে দিল ওই তিনটে শিশুদের প্ল্যাটফর্ম। যাতে কোন ভাবে তথ্য চুরি যেতে না পারে।
The post সুরক্ষা নিয়ে আপোস নয়, প্লে স্টোর থেকে ৩টি জনপ্রিয় অ্যাপ সরাল গুগল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mnO21E