বাইডেনকে রাশিয়ার অর্থ সাহায্যের অভিযোগ এড়ালেন পুতিন

মস্কো: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে রাশিয়া আর্থিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছিলেন। কিন্তু সে ব্যাপারে কোনও মন্তব্য করতে চাইলেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি রবিবার ‘রাশা-১’ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই বিষয়ে মন্তব্য করতে চাইলেন না। ট্রাম্পের বক্তব্য অনুসারে রাশিয়া আদৌ আমেরিকার ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে আর্থিক সাহায্য দিচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, “এ বিষয়ে মন্তব্য করব না।”

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন সম্প্রতি তাদের দ্বিতীয় ও শেষ টেলিভিশন বিতর্কে পরস্পরের মুখোমুখি হয়েছিলেন। বিতর্কে জো বাইডেনকে আক্রমণ করতে গিয়ে ট্রাম্প বলেছেন, বাইডেন মস্কোর মেয়রের কাছ থেকে ৩৫ লাখ ডলারের আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।

এদিকে, বাইডেন ওই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, রাশিয়ার নেতারা চান না তিনি এ নির্বাচনে বিজয়ী হন। বাইডেন যুক্তি দেখান, কারণ রাশিয়ার নেতৃবৃন্দ জানেন যে, আমি নির্বাচিত হলে মস্কোর সঙ্গে অনেক বেশি কঠোর আচরণ করব।

মার্কিন প্রশাসনিক কর্তারা বিগত মাসগুলিতে কোনও দলিল-প্রমাণ উপস্থাপন না করেই তাদের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেন। মস্কো বহুবার ওয়াশিংটনের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

The post বাইডেনকে রাশিয়ার অর্থ সাহায্যের অভিযোগ এড়ালেন পুতিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dZwDt6
إرسال تعليق (0)
أحدث أقدم