দর্শনার্থীদের নিরাপত্তা, বৈষ্ণোদেবীর যাত্রাপথে শুরু ড্রোনে নজরদারি

শ্রীনগর: ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে বৈষ্ণোদেবীর দরজা। করোনা আতঙ্কে বন্ধ ছিল মন্দির। তবে ১৬ অগাষ্ট থেকে খুলে গিয়েছে মন্দির। পূণ্যার্থীও আসতে শুরু করেছেন। নির্দিষ্ট সংখ্যক ভক্ত নিয়েই খুলে গিয়েছে বৈষ্ণোদেবী মন্দির।

এবার সেই ভক্তদের নিরাপত্তার স্বার্থে বিশেষ ব্যবস্থা নিল প্রশাসন। নবরাত্রি চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, সেজন্য বৈষ্ণোদেবীর যাত্রা পথে ড্রোন দিয়ে নজরদারি চালানোর ব্যবস্থা করা হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্র জানাচ্ছে নবরাত্রি উৎসবের সময় জঙ্গি হানার আশঙ্কা থাকে। সেই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে প্রশাসন।

গোয়েন্দা সূত্রে খবর পাক মদতপুষ্ট জঙ্গিরা হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছে। বৈষ্ণোদেবী দর্শনার্থীদের যাতে সুরক্ষা অটুট থাকে, তাই ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে।

বৈষ্ণোদেবী শ্রাইন জানিয়ে ছিল, এবার থেকে প্রতিদিন বাইরে থেকে আগত ৫০০ জন ভক্তকে অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভক্তের সংখ্যা এবার বাড়াচ্ছে বৈষ্ণোদেবী মন্দির কর্তৃপক্ষ। জানানো হয়েছিল প্রতিদিন মাত্র ২০০০ জন ভক্ত মন্দিরে প্রবেশ করতে পারবেন। প্রথম সপ্তাহে এই ২০০০ জনকেই যাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে। এরমধ্যে ১৯০০ জন জম্মু ও কাশ্মীর থেকে এবং ১০০ জন বাইরের পুণ্যার্থী।

প্রথম সপ্তাহে পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়ার পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তারপর আরও পূণ্যার্থীকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হবে কীনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মার্চের ১৮ তারিখ থেকে পূণ্যার্থীদের জন্য বন্ধ মাতা বৈষ্ণোদেবীর মন্দির। প্রায় পাঁচ মাস পর খুলে যায় মন্দিরের দরজা। একাধিক নিয়ম জারি করা হয় পূণ্যার্থীদের জন্য।

জম্মু কাশ্মীর প্রশাসন জানায় ১০ বছর বয়েসের নীচে শিশুরা এই যাত্রায় অংশ নিতে পারবে না। প্রত্যেক পূণ্যার্থীকে মাস্ক পরতে হবে। রাতে যাত্রা করা চলবে না। সেক্ষেত্রে মাতা ভবনে পূণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়। এছাড়াও জানানো হয়, মন্দিরের সকালের আরতিতে অংশ নিতে পারবেন না কোনও ভক্ত। পূণ্যার্থীদের যাত্রার রেজিস্ট্রেশন করাতে হবে অনলাইনের মাধ্যমে। এজন্য কোনও কাউন্টারে ভিড় করা থেকে বিরত থাকতে বলা হয়।

The post দর্শনার্থীদের নিরাপত্তা, বৈষ্ণোদেবীর যাত্রাপথে শুরু ড্রোনে নজরদারি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dzQHlY
إرسال تعليق (0)
أحدث أقدم