ফের সাফল্য সেনার, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি

শ্রীনগর: ফের উপত্যকায় জঙ্গি দমনে সফল্য সেনার। মঙ্গলবার রাতে জম্মু ও কাশ্মীরের বুধগামে সেনার গুলিতে নিহত হয়েছে ২ জঙ্গি। নিহত ২ জঙ্গি জইশ-এ মহম্মদ গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী।

জম্মু কাশ্মীরের বুধগামের চাদুরা এলাকায় ঘাঁটি গেড়ে ছিল বেশ কয়েকজন সেনা। সূতর মারফত মঙ্গলবার রাতে সেনার কাছে এমনই খবর আসে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতেই এরপর অভিযানের পরিকল্পনা তৈরি করে সেনা।

রীতিমতো পরিকল্পনামাফিক অভিযানে যায় নিরাপত্তাবাহিনী। চাদুরা এলাকার মোচওয়ায় জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করে সেনা। নিরাপত্তাবাহিনীর জওয়ানরা পৌঁছতেই গোপন ডেরা থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা।

পাল্টা জবাব দেন জওয়ানরা। জঙ্গিরা ডেরা পাল্টে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝে পড়ে যাতে কোনও নাগরিকের ক্ষতি না হয় সেব্যাপারে আগে থেকে সতর্ক ছিলেন নিরাপত্তারক্ষীরা।

এলাকার বেশ কয়েকটি বাড়ি আগে থেকেই ফাঁকা করে দেওয়া হয়। নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয় পরিবারগুলিকে। এলাকায় ঢোকা ও বেরনোর সম্ভাব্য সব পথ বন্ধ করে দেন জওয়ানরা।

প্রায় ঘণ্টা চারেক ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। শেষমেশ সেনার গুলিতে নিহত হয় ২ জঙ্গি। নিহতরা পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-এ মহম্মদের সক্রিয় সদস্য বলে জানা গিয়েছে। এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে ছিল কিনা তা জানার চেষ্টা করছে সেনা। একইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও এব্যাপারে কথাবার্তা বলেছেন সেনা আধিকারিকরা।

The post ফের সাফল্য সেনার, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3e1tMQs
إرسال تعليق (0)
أحدث أقدم