নয়াদিল্লি: বুধবার থেকেই বিহারে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে। এদিন সকাল থেকে বিহারের ৭১টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগ্রহণ। ‘এবারের বিহার ভোট হোক কৃষক ও দিনমজদুরদের স্বার্থে’, বুধবার সকালেই টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের মহাজোটকে এই বিধানসভা ভোটে জয়ী করার আবেদন জানিয়েছেন রাাহুল।
বিহারের ২৪৩টি আসনের মধ্যে বুধবার প্রথম দফায় ৭১টি আসনের ভোট। নির্বাচনী ময়দানে সম্মুখ সমরে যুযুধান দুই পক্ষ এনডিএ ও মহাজোট। ভোটে জেতার জন্য দুই পক্ষই বিহারবাসীকে দিয়েছে একাধিক প্রতিশ্রুতি। এবার দেখার লকডাউন ও অর্থনীতির নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে বিহারবাসী বেছে নেন কাকে।
‘এবারের বিহার ভোট হোক কৃষক ও দিনমজদুরদের স্বার্থে’ বুধবার সকলে টুইটে এমনই আবেদন জানান রাহুল গান্ধী। বিহারবাসীকে মহাজোটের হয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন সোনিয়া-তনয়।
এদিকে, এদিনের প্রথম দফার ভোটেই বিহারবাসী এনডিএ-কে প্রত্যাখ্যান করে মহাজোটের প্রার্থীদের সমর্থন করবেন বলে আশাবাদী লালুপ্রসাদ যাদবের পুত্র তথা বিহার ভোটে আরজেডির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব।
এবারের ভোটে জেডিইউ,বিজেপি ও হাম পার্টির এনডিএ জোট জিতলে নীতিশ কুমার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তবে নিঃসন্দেহে অন্যদিকে কড়া টক্কর দেবেন আরজেডি’র তেজস্বী যাদব। যিনি ইতিমধ্যেই ১০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন।
লকডাউন এবং ব্যাপক বেকারত্বের পটভূমিতে এই চাকরির প্রতিশ্রুতি খেলা ঘোরাতে পারে। তবে এনডিএ-ও পিছিয়ে নেই, তাঁরা জানিয়েছে ভোটে জিতলে বিহারবাসী পাবেন ১৯ লক্ষ ভোট। সব মিলিয়ে চাকরি প্রতিশ্রুতির ছড়াছড়ি।
The post ‘এবারের বিহার ভোট হোক কৃষক ও দিনমজদুরদের স্বার্থে’, টুইট রাহুল গান্ধীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3e5dvtZ