দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি, ব্যাপক জল সংকটের আশঙ্কা

তিমিরকান্তি পতি, বাঁকুড়া : ২০১৭-র নভেম্বরের পর ফের নতুন করে ভেঙে পড়ল দুর্গাপুর ব্যারেজের লক গেট। এবার ৩১ নম্বর লক গেট ভেঙে পড়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে বাঁকুড়া শহরে পানীয় জল সরবরাহে ব্যাঘাত ঘটল।

শনিবার এই খবর পেয়েই শহরে জল সরবরাহ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখতে বিকল্পের সন্ধানে নেমে পড়লেন পুর কর্তারা।

প্রসঙ্গত, এদিন ভোরেই দুর্গাপুর ব্যারেজের ৩১ নম্বর লক গেট ভেঙে পড়ে। ব্যারেজের জল হু হু করে বেরিয়ে আসতে থাকে। এই ঘটনায় শিল্প শহর দুর্গাপুরের পাশাপাশি বাঁকুড়া শহরেও জলসংকট তৈরির সম্ভাবনা দেখা দেয়। কারণ ঐ ব্যারেজ থেকে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের পক্ষ থেকে বাঁকুড়া শহরেও পাইপ লাইনের মাধ্যমে পর্যাপ্ত পরিমানে পানীয় জল সরবরাহ করা হয়।

শহরবাসী মধু দত্ত, সুচিত্রা চন্দ্ররা বলেন, সারা বছর আমরা এমনিতেই জল সংকটে ভুগি। পর্যাপ্ত জল পাইনা। এরপর দুর্গাপুর থেকে জল সরবরাহ বন্ধ থাকলে সমস্যা আরো বাড়বে বলেই তারা আশঙ্কা প্রকাশ করছেন বলে জানান।

পুর প্রশাসক মহাপ্রসাদ সেনগুপ্ত এদিন খবর পেয়েই পুরসভার নিজস্ব পাম্প হাউসগুলি ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুর্গাপুর ব্যারেজের লক গেট ভেঙে পড়ার খবর পেয়েছি। আপাতত ওখান থেকে জলসরবরাহ বন্ধ থাকবে। তবে এখনও পর্যন্ত আমাদের পাম্প হাউসে জলের যে যোগান আছে তাতে শহরে জলসংকট হবেনা। তবে জলসরবরাহের সময়ের কিছু পরিবর্তন হবে। তবে কোন অবস্থাতেই শহরে জল সংকট যাতে তৈরি না হয় সেবিষয়টি তাঁরা নিশ্চিত করতে চাইছেন বলে তিনি জানান।

The post দুর্গাপুর ব্যারেজের লকগেট ভেঙে বিপত্তি, ব্যাপক জল সংকটের আশঙ্কা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HWzVBq
إرسال تعليق (0)
أحدث أقدم