মদ খাওয়া চালু করবই, জিতিয়ে দিন বলছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম

পাটনা: বিহারবাসী কে ‘শরাববন্দি’ অর্থাৎ মদ থেকে বঞ্চিত রাখব না। জিতিয়ে দিন এই অবস্থা থেকে মুক্ত করবই। এমনই টুইট করে ফের আলোচিত প্লুরাল্স পার্টির প্রধান তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরী।

বিহারের এনডিএ সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অপরাধ প্রবণতা কমাতে রাজ্যে শরাববন্দি নিয়ম জারি করে রেখেছেন। এই নিয়মে মদ কেনা বেচা ও পান করা মানেই শাস্তি পেতে হবে। ফলে বিহারে মদের ব্যবসা বিরাট ধাক্কা খেয়েছে। কিন্তু মদের চোরাচালান কারবার চলছে। তবে ‘শরাববন্দি’র ফলে বিহারে অপরাধ প্রবণতার সূচক নিম্নগামী।

নির্বাচনে এই ইস্যুটি গুরুত্বপূর্ণ। প্রধান বিরোধী মহাজোট এতে কোনও মন্তব্য না করলেও প্লুরাল্স পার্টির পুষ্পম প্রিয়া চৌধুরী টুইট করে মদের ব্যবসা পুনরায় চালুর বার্তা দিতেই রাজ্য জুড়ে শোরগোল।

এর আগে প্রথম দফার ভোটে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলে রাজভবন অভিযান করার সময় পুলিশি হেফাজতে যেতে হয় বিহারের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম প্রিয়া চৌধুরীকে। লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তনি তথা বিহারের রাজনীতিতে নবাগতা পুষ্পম প্রিয়া ইতিমধ্যেই আলোচিত।

নির্বাচনে ২৪৩টি আসনেই প্রার্থী দিয়েছেন পুষ্পম প্রিয়া চৌধুরী। তাঁকে নিয়ে চর্চা চলছে। বাঁকিপুর কেন্দ্রে তিনি প্রার্থী।

আধুনিক বিহার গড়তে পুষ্পম প্রিয়া আহ্বান জানিয়েছেন। তিনি প্রচারে আসেন মূলত সোশ্যাল মিডিয়া দিয়ে। নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে নবগঠিত প্লুরাল্স পার্টির ব্যানারে নির্বাচনে নেমেছেন উচ্চশিক্ষিত এই তরুণী।

দারভাঙ্গা তাঁর জন্মভিটে। পিতা প্রাক্তন জেডিইউ নেতা বিনোদ চৌধুরী। তাঁর কন্যা আমেরিকার সাসেক্স ও লন্ডনে পড়ে এসেছেন। বিহারের রাজনৈতিক মোড় পরিবর্তনের ডাক দেন পুষ্পম প্রিয়া।

প্রথমেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানান। এরপর বিহারের সব সংবাদপত্রে তাঁর ছবি দিয়ে প্লুরাল্স পার্টির নামে শুরু হয় প্রচার। এনডিএ ও মহাজোটের অনেক আগেই নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে পরিচিত করায় পুষ্পম প্রিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়।

The post মদ খাওয়া চালু করবই, জিতিয়ে দিন বলছেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী পুষ্পম appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/37XL9AG
إرسال تعليق (0)
أحدث أقدم