কোভিড-যুদ্ধে আশার আলো, কলকাতায় করোনামুক্ত প্রায় ৫০ হাজার

কলকাতা: শহর কলকাতায় করোনায় মোট আক্রান্ত ৫৭ হাজারের বেশি৷ এদের মধ্যে প্রায় ৫০ হাজার রোগী করোনামুক্ত হয়েছেন৷ যদিও প্রতিদিনই বাড়ছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ বৃহস্পতিবারের রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, শুধু কলকাতায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১ জনের৷ এই পর্যন্ত শহরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৭২১ জনে৷

এছাড়া একদিনে কলকাতায় আক্রান্ত ৬৬৯ জন৷ সব মিলিয়ে শহরে আক্রান্ত মোট ৫৭ হাজার ০৮১ জন৷ তবে এদিনও নতুন আক্রান্তের চেয়ে তুলনামূলক ভাবে কম মানুষ সুস্থ হয়ে উঠেছেন শহরে৷

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৫৫ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৯ হাজার ৯৮৪ জন৷ এছাড়া এদিন কলকাতায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ফের বাড়ল৷ তথ্য অনুযায়ী, ৫,৩৭৬ জন৷ বুধবারের তুলনায় ১০৩ জন বেশি৷

একনজরে দেখে নিন রাজ্যের পরিসংখ্যান

পয়লা অক্টোবর রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, বাংলায় একদিনে ৫৯ জনের মৃত্যু৷ সব মিলিয়ে বাংলায় মোট মৃত্যু ৫,০১৭ জন৷

একদিনে যে ৫৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতারই ১১ জন৷ উত্তর ২৪ পরগনার ১৫ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৫ জন৷ হাওড়ার ৭ জন৷ হুগলির ২ জন৷ পশ্চিম বর্ধমান ২ জন৷ পূর্ব বর্ধমান ১ জন৷ পূর্ব মেদিনীপুর ১ জন৷ পশ্চিম মেদিনীপুর ৫ জন৷ ঝাড়গ্রাম ১ জন৷ নদিয়া ৫ জন৷ দক্ষিণ দিনাজপুর ১ জন৷ জলপাইগুড়ি ১ জন৷ আলিপুরদুয়ার ২ জন৷

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৭৫ জন৷ এই পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ২ লক্ষ ৬০ হাজার ৩২৪ জন৷ একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২,৯৯৬ জন৷ সুস্থ হয়ে উঠেছেন মোট ২ লক্ষ ২৮ হাজার ৭৫৫ জন৷ তার ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৭.৮৭ শতাংশ৷

রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা প্রতিদিনই বাড়ছে৷ রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৫৫২ জন৷

The post কোভিড-যুদ্ধে আশার আলো, কলকাতায় করোনামুক্ত প্রায় ৫০ হাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/34irGHr
إرسال تعليق (0)
أحدث أقدم