মস্কো: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের টেলিভিশন বিতর্ক নিয়ে রাশিয়া কোনওরকম মন্তব্য করবে না। ভবিষ্যৎ বিতর্ক এড়াতে রুশ প্রেসিডেন্টের বাসভবন থেকে মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে রাশিয়া কোনো মন্তব্য করবে না। তার কারণ হল এ ব্যাপারে কোনও কথা বললে ওই নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ উঠবে।
পেসকভ জানান, বিশ্বের অন্যান্য সব দেশেগুলির মতো রাশিয়াও এই নির্বাচন পর্যবেক্ষণ করছে। অর্থাৎ তারা একেবারে উদাসীন নয়। কিন্তু বিতর্ক এড়াতে মস্কো বিষয়টি নিয়ে মন্তব্য বা নাক গলানো থেকে বিরত থাকতে চাইছে।

প্রসঙ্গত এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছিল বলে অভিযোগ তুলেছিল। সেইসঙ্গে ওইসব সংস্থার দাবি করেছিল, মস্কো এবারের নির্বাচনেও হস্তক্ষেপ করতে উদ্যোগী হচ্ছে।
৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচন উপলক্ষে মঙ্গলবার ক্লিভল্যান্ডে ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের পর চালানো এক সমীক্ষা থেকে জানা গিয়েছে ৬৯ শতাংশ নাগরিক বাইডেনের জয়ের পক্ষে রয়েছেন।
The post বিতর্ক এড়াতে আমেরিকার নির্বাচন নিয়ে মন্তব্যে নারাজ রাশিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3n4Gxhv