ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক কেন্দ্র: সঞ্জয় রাউত

মুম্বই: এবার ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিদের বিরুদ্ধে সুর চড়াল শিবসেনা। দলের মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউতের দাবি, জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর কথা বললে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা-সহ অন্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন সঞ্জয় রাউত।

দিন কয়েক আগেই পিডিপি নেত্রী মেহবুবা মুফতির একটি মন্তব্যে বিতর্ক ছড়ায়। তিনি বলেন ‘‘যতদিন কাশ্মীরের জন্য নির্ধারিত পতাকা না ফেরানো হবে ততদিন দেশের জাতীয় পতাকাকেও সম্মান দেখানো সম্ভব নয়। আমাদের পতাকা ফিরিয়ে দেওয়া হলে ফের আমরা জাতীয় পতাকা হাতে তুলে নেব।’’

কাশ্মীরে ৩৭০ ধারা ফেরানোর দাবিতে উপত্যকার বিজেপি বিরোধী জোটে রয়েছে তাঁর দল পিডিপি। বিরোধীদের এই জোটের নেতৃত্বে রয়েছেন জম্মু কশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স সুপ্রিমো ফারুক আবদুল্লাও।

উপত্যকায় ৩৭০ ধারা ফেরানোর দাবি তোলায় এবার কাশ্মীরে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স-সহ অন্য দলগুলির জোটের বিরুদ্ধে এবার কড়া অবস্থান শিবসেনার।

দলের সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘‘যদি চিনের সাহায্য নিয়ে জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা-সহ অন্যরা ৩৭০ ধারা ফেরানোর কথা বলেন তবে তাঁদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের কড়া ব্যবস্থা নেওয়া উচিত। যদি কেউ কাশ্মীরে তেরঙা টাঙানোয় বাধা দিতে চায় তবে তা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে বিবেচনা করা উচিত।’’

উপত্যকায় ৩৭০ ধারা বাতিলের দাবি তোলায় ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিদের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি।

তিনি বলেন, ‘‘জম্মু কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার মতো মানুষদের ভারতে থাকার কোনও অধিকার নেই। কাশ্মীরের এক নেতা বলছেন, উপত্যকায় ৩৭০ ধারা ফেরাতে তিনি চিনের সাহায্য নেবেন। এক নেত্রী বলছেন জাতীয় পতাকাকে তিনি সম্মান করবেন না। এঁরা ভারতের কোন রূপ আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরছেন? দেশের ভাবমূর্তি যাঁরা নষ্ট করে, তাঁদের এই দেশে থাকার কোনও অধিকার নেই।’’

The post ফারুক আবদুল্লা, মেহবুবা মুফতিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক কেন্দ্র: সঞ্জয় রাউত appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jIL729
إرسال تعليق (0)
أحدث أقدم