মস্কো: করোনা-যুদ্ধে ফের সাফল্য রাশিয়ার। পুতিনের দেশের তৈরি করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’-কেও এবর ছাড়পত্র দিয়ে দিল ভ্লাদিমির পুতিনের প্রশাসন। বিশ্বে সর্বপ্রথম করোনার ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা করে রাশিয়া। ‘স্পুটনিক-ভি’-র পর এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন ‘এপিভ্যাককরোনা’-কেও ছাড়পত্র দিল সে দেশের সরকার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনার দ্বিতীয় ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা করেছেন।
গোটা বিশ্ব করোনার করাল গ্রাসে। এই পরিস্থিতিতে চলতি বছরের আগস্ট মাসেই বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা করে রাশিয়া। ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনে করোনাভাইরাসকে কাবু করা সম্ভব বলে দাবি রাশিয়ার বিজ্ঞানীদের। যদিও রাশিয়ার তৈরি প্রথম ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে। এই আবহেই এবার করোনার দ্বিতীয় ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।
উচ্ছ্বসিত পুতিনের ঘোষণা, ‘‘নভোসিবিরস্কের ভেক্টর সেন্টারের আবিষ্কার এপিভ্যাককরোনা। এটি দ্বিতীয় করোনা ভ্যাকসিন।’’ জানা গিয়েছে, ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল সাফল্যের সঙ্গে শেষ হয়েছে।

দ্রুত পরবর্তী ধাপগুলিও শেষ করার চেষ্টা চলছে। রাশিয়ার তৈরি এই ভ্যাকসিন বিশ্বের বাকি দেশগুলিতে পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন পুতিন। করোনার তৃতীয় ভ্যাকসিন আবিস্কারের ঘোষণাও শীঘ্রই হবে বলেও জানান পুতিন।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকাভার দাবি, ‘এপিভ্যাককরোনা’ ভ্যাকসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এই ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য নির্দিষ্ট একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। ৪০ হাজার স্বেচ্ছাসেবকের উপরে ভ্যাকসিনটি প্রয়োগ করার ব্যাপারে তৎপরতা নেওয়া হবে।
করোনাকে দমন করতে ভ্যাকসিনই একমাত্র পথ। বারবার একথাই বলেছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার পাশাপাশি বিশ্বের একাধিক দেশ করেনাার ভ্যাকসিন তৈরি করছে।
ভারতেও বেশ কয়েকটি সংস্থা করোনার ভ্যাকসিন বানাচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি করোনার ভ্যাকসিন ভারতে তৈরি করছে পুণের সেরাম ইন্সটিটিউট। দেশের একাধিক সংস্থা ভ্যাকসিন বানাতে জোরদার তৎপরতা চালাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, সব কিছু ঠিকঠাক চললে আগামী বছরের শুরুর দিকে একাধিক করোনার ভ্যাকসিন ভারতের হাতে চলে আসবে।
The post করোনার দ্বিতীয় ভ্যাকসিন আবিস্কার রাশিয়ার, উচ্ছ্বসিত পুতিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lTEuvn