শুকনো উত্তরবঙ্গ , আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস নেই

স্টাফ রিপোর্টার , কলকাতা : শুকনো রয়েছে উত্তরবঙ্গ এবং কোনওরকম বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা নেই উত্তরবঙ্গে। বুধবার দেখা গিয়েছিল শুধুমাত্র বালুরঘাটে অতি অল্প পরিমান বৃষ্টি হয়। পরিমান ১.২ মিলিমিটার। আর কোথাও বৃষ্টি হয়নি। আজ বৃহস্পতিবার আবার উত্তরের কোনও জেলাতেই বৃষ্টি হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এই অবস্থা চলছে গত সপ্তাহের শনিবারও থেকেই। গতকাল মঙ্গলবার শুধুমাত্র দার্জিলিংয়ে ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বেশিরভাগ জায়গাতেই শুকনো আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। একই অবস্থা ছিল গত সপ্তাহে শুক্রবারও। কোথাও একফোঁটাও বৃষ্টি হয়নি উত্তরে। তবে স্থানীয় মেঘে কোথাও হালকা বৃষ্টি হলেও হতে পারে। তবে তা তেমন কিছু পরিমান হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বাড়ছে গরম।

গত সপ্তাহের শুরুর দিক থেকেই বৃষ্টি কমতে শুরু করে উত্তরে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪.৪ মিলিমিটার বৃষ্টি হয়, কালিম্পঙে ৫.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে, মালদহে ৪৪.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে, শিলিগুড়িতে ২৬.২ বৃষ্টি হয়েছে। দার্জিলিং-এ বৃষ্টি হয়নি। বুধবার সকাল পর্যন্ত কোচবিহারে ৪.১ মিলিমিটার বৃষ্টি হয়। শিলিগুড়িতে ২.৫ মিলিমিটার বৃষ্টি হয়। মালদহে ৬৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়। জলপাইগুড়িতে ২.৮ মিলিমিটার বৃষ্টি হয়। শুধুমাত্র দার্জিলিংয়ে বৃষ্টি হয়নি। মঙ্গলবার সকাল পর্যন্ত, কোচবিহারে ১৬.৩ মিলিমিটার বৃষ্টি হয়। শিলিগুড়িতে ১৩.০ মিলিমিটার বৃষ্টি হয়। মালদহে ২.১ মিলিমিটার বৃষ্টি হয়। দার্জিলিং ও জলপাইগুড়িতে বৃষ্টি হয়নি।

দক্ষিণের পরিস্থিতি মন্দের ভালো। হস্পতিবার সকাল পর্যন্ত ব্যারাকপুর, কলাইকুন্ডা, ডায়মন্ড হারবার, বর্ধমান দিঘা ও হলদিয়ায় বৃষ্টির খবর মিলেছে। দিঘায় বৃষ্টির পরিমান ৩২.২ মিলিমিটার, হলদিয়ায় ৮.২ মিলিমিটার। ব্যারাকপুরে ৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়। বর্ধমানে ১.০ মিলিমিটার বৃষ্টি হয়।

বৃহস্পতিবার আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস।

The post শুকনো উত্তরবঙ্গ , আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস নেই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/318jeKp
إرسال تعليق (0)
أحدث أقدم