করোনার জেরে চিরকালের জন্য কি চলে যেতে পারে শোনার ক্ষমতা, বাড়ছে উদ্বেগ

নয়াদিল্লি: করোনার জেরে কোনও ব্যক্তি চিরকালের জন্য শ্রবণ শক্তি হারাতে পারে। ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত এই সমস্যার সমাধান করা উচিৎ। বিশেষজ্ঞদের দাবি, করোনার জেরে শারীরিক দুর্বলতা থেকে শুরু করে গন্ধহীনতা সহ নানান উপসর্গ দেখা দিতে পারে। করোনা শরীরের নানান অঙ্গকে ড্যামেজ করতে সক্ষম।

চিকিত্সকরা এখন নতুন প্রমাণ পেয়ে জানাচ্ছেন, কোভিড -১৯ কোনও ব্যক্তির শ্রবণ শক্তি অকেজো করতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ‘জার্নাল বিএমজে’-এ প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ৪৫ বছর বয়সী কোভিড -১৯ এবং হাঁপানিতে আক্রান্ত এক ব্যক্তিকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। রোগীকে রেমিডিসভিয়ার ও স্টেরয়েড দেওয়া হয়।

আইসিইউ থেকে বেরিয়ে আসার পর ওই ব্যক্তির কানে একটি অদ্ভুত শব্দ হতে শুরু করে ও বাম কানে শোনার ক্ষমতা চলে যায়। চিকিৎসকেরা এই ঘটনায় পরিষ্কার বলেন, ‘রোগীর কানে কোনও সমস্যা হয়নি। অতএব, তাকে কোনও ওষুধ দেওয়া হয়নি, যা তাঁর শোনার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।”

চিকিৎসকেরা জানিয়েছেন, ওই রোগীর ফ্লু বা এইচআইভিও ছিল না, তাই শ্রবণশক্তি হ্রাসের সাথে জড়িত অটোইমিউন সমস্যার কোনও লক্ষণ থাকার কথা না। এছাড়া ওই ব্যক্তির আগে কখনও শোনার সমস্যা হয়নি বলেও জানা গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, “কোভিড -১৯ শ্রবণশক্তিকে কীভাবে ক্ষতিগ্রস্থ করে তা এখনও পরিষ্কার নয়, তবে সম্ভাবনা রয়েছে।” এবং দ্রুত সেই কারণ খুঁজে বের করে এই সমস্যার সমাধান করতে হবে বলেও জানিয়েছেন তাঁরা।

গবেষকরা বলছেন চিকিৎসকদের উচিৎ ছিল কোভিড -১৯ রোগীকে আইসিইউতে কানের সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত ছিল এবং এমার্জেন্সি ভাবে তা চিকিৎসা করা। কারণ এক কান দিয়ে শ্রবণশক্তি হারানো একজন ব্যক্তির জীবনে বড় প্রভাব ফেলে।

The post করোনার জেরে চিরকালের জন্য কি চলে যেতে পারে শোনার ক্ষমতা, বাড়ছে উদ্বেগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3iU94Ty
إرسال تعليق (0)
أحدث أقدم