টোকিও: এবার সুপার কম্পিউটারেও দেখাচ্ছে ভাইরাসের সংক্রমণে আর্দ্রতার একটি বিশাল ভূমিকা রয়েছে। যার জেরে শীতে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্য পরিমাণে বাড়তে পারে। তবে সুপার কম্পিউটার অবশ্য প্রথম না, এর আগেও অনেক বিশেষজ্ঞ শীতকালে করোনার ঝুঁকি বাড়ার আশংকা প্রকাশ করেছেন।
যেহেতু আর্দ্রতা ভাইরাসের বিস্তারকে প্রভাবিত করে, তাই বাড়ির ভেতরের পরিবেশেও ঝুঁকি বাড়ে। ফুগাকু নামে একটি সুপার কম্পিউটার দেখিয়েছে বাতাসে আদ্রতা যদি ৬০ শতাংশের তুলনায় ৩০ শতাংশ হয়ে যায়, তবে ভাইরাসের উপস্থিতি দ্বিগুণ হতে পারে।
অন্যদিকে রিকেন এবং কোবে বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি গবেষণা বলছে, জানালা খোলা বা ভেন্টিলেশন খোলা সম্ভব না হলে হিউমিডিফায়ার ব্যবহার করে ভাইরাসের ঝুঁকি কমানো যায়।
আরও পড়ুন – ধানক্ষেতে টেনে নিয়ে আদিবাসী মহিলাকে গণধর্ষণ, বর্ধমানে গ্রেফতার ১ অভিযুক্ত
গবেষকরা করোনা আক্রান্ত ব্যক্তিদের মাধ্যমে বাতাসে ভাইরাসের মতো কণা ছড়িয়ে দিয়েছিলেন এবং তারপরে একটি ফুগাকু সুপার কম্পিউটারের মাধ্যমে পরিস্থিতি বিশ্লেষণ করেন। এই স্টাডিতেই উঠে এসেছে যে ফেস শিল্ডের তুলনায় ফেস মাস্ক অনেক বেশি কার্যকরী।
সমীক্ষায় দেখা গেছে, রেস্তোরাঁয় রাতের খাবার খাওয়ার ফলে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এর আগে রিকেন এবং কোবে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছিল, ট্রেনের জানালা খুলে দিলে সংক্রমণের ঝুঁকি কমে যায়।
The post শীতে ভাইরাসের সংক্রমণ আরও বাড়বে, বলছে সুপার কম্পিউটার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3k088hR