রাজ্যের সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ জানালেন রাজ্যপাল

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যের পুলিশ ‘রাজনৈতিক দলদাস’এ পরিণত হয়েছেন বলে অতীতে একাধিকবার অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার বার্তাও দিয়েছেন তিনি। সেই রাজ্যপালই এবার রাজ্যের পুলিশের প্রশংসা করলেন।

রাজ্যপাল বুধবার সকালে টুইটে কলকাতা এবং রাজ্য পুলিশকে ট্যাগ করে লেখেন, “সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ। তাঁরা যেভাবে পারিবারিক দায়িত্বকে তুচ্ছ প্রমাণ করে করোনার মতো মহামারী এবং আমফানের মতো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের মধ্যে লড়াই চালাচ্ছে, তাঁদের নিঃস্বার্থ ত্যাগকে সম্মান জানাই।” তবে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হালকা খোঁচা দিয়ে নিরপেক্ষতার বার্তা দিয়েছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।

পশ্চিমবঙ্গের আইন–শৃঙ্খলা ভেঙে পড়েছে। এই অভিযোগ তুলে রবিবার রাতে রাজ্য সরকারকে ‘‌লাস্ট ওয়ার্নিং’‌ অর্থাৎ শেষবারের মতো সাবধান করে দেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি এদিন বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, সংবিধান মেনে চলুন। আমি সংবিধান রক্ষা করতেই রাজ্যে এসেছি। কিন্তু অনেকে আগুন নিয়ে খেলছে। তাঁরা (‌সরকারি আমলা ও পুলিশ)‌ রাজনৈতিক কর্মী নন, তাই রাজনৈতির কর্মীর মতো আচরণ করা তাঁদের ঠিক হচ্ছে না। যারা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছেন তাঁদের হয়তো মনে নেই যে নিয়তি বলেও কিছু আছে।” এর পরই রাজ্যপাল বলেন, “এটাই আমার লাস্ট ওয়ার্নিং।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে কড়া বার্তা দিয়ে এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় বলেন, “ভাববেন না যে আপনি রাজ্যপালকে ট্রোল করে থামিয়ে দিতে পারবেন। এটিই শেষ সতর্কতা। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে রাজ্যকে যে কোনও অবস্থানের জন্য প্রস্তুত থাকতে হবে।”

এদিকে, মহারাষ্ট্রের রাজ্যপালের মতো পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও সংযত থাকার বার্তা দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনই দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের সমর্থনে জেতা রাজ্যসভার কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি৷

সিঙ্ঘভি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি অন্যান্য রাজ্যপাল, বিশেষত পশ্চিমবঙ্গের রাজ্যপালের ক্ষেত্রেও একই কথা বলতেন, ভাল হত।’’ সিঙ্ঘভির মতে, ‘‘পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভাষার প্রয়োগ মহারাষ্ট্রের তুলনায় অনেক বেশি সীমা ছাড়িয়ে গিয়েছে।’’

The post রাজ্যের সাহসী পুলিশকর্মীদের কুর্নিশ জানালেন রাজ্যপাল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2HepHNa
إرسال تعليق (0)
أحدث أقدم