পাকিস্তানের ভিসা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ আফগানের

কাবুল: পাকিস্তানে যাওয়ার জন্য ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৫ আফগান নাগরিকের। পাকিস্তান কনস্যুলেটের কাছে একটি স্টেডিয়ামে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে খবর।

বুধবার নাঙ্গারহার প্রদেশের প্রধান শহর জালালাবাদের একটি ফুটবল স্টেডিয়ামে কয়েক হাজার আফগান নাগরিক পাকিস্তানের ভিসার টোকেন সংগ্রহ করতে জড়ো হলে এই দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন – ব্রাজিলে স্বেচ্ছাসেবকের মৃত্যু, তবু অক্সফোর্ড ভ্যাকসিন নিরাপদ : গবেষক

দুর্ঘটনার বিষয় এলাকার কাউন্সিল মেম্বার সোহরাব কাদেরী জানিয়েছেন, আরও অনেকে আহত হয়েছেন। এই নিহতদের মধ্যে ১১ জন হলেন নারী। নিহতদের বেশিরভাগই বয়স্ক মানুষ। আহত হয়েছে আরও প্রায় ১২ জন।

আর একজন আফগান প্রশাসনিক কর্তা জানিয়েছেন, পাকিস্তানে যাওয়ার ভিসার আবেদন করতে ৩ হাজারের বেশি আফগান জড়ো হয়েছিলেন। কনস্যুলেটের সামনে ভিড় এড়াতে ভিসা অফিস থেকে পাশের একটি ফুটবল মাঠে যেতে বলা হয়েছিল সকলকে।

আরও পড়ুন – অসম রাইফেলসের পেট্রলিং টিমের ওপর জঙ্গি হামলা, শহিদ জওয়ান

করোনা সংক্রমনের কারণে সাত মাস বন্ধ থাকার পর এদিনই ভিসা অফিস খোলা হয়েছিল। এদিন সকাল থেকে শত শত মানুষ ভিসার জন্য জড়ো হতে থাকেন।

The post পাকিস্তানের ভিসা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৫ আফগানের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TgmGOM
إرسال تعليق (0)
أحدث أقدم