নয়াদিল্লি: বিজয় দশমী কেটে গেল। সামনে দেওয়ালি । কিন্তু ওই সময়ে কোনরকম চিনা পণ্য বিক্রি করা হবে না। স্থানীয় ব্যবসায়ীরা এমন ডাক দিয়েছে। তার ফলে চিনা রপ্তানিকারকদের ৪০ হাজার কোটি টাকা ক্ষতি হতে মারি বলে মনে করা হচ্ছে।
দেওয়ালির উৎসবকে ঘিরে গোটা দেশের ৭০ হাজার কোটি টাকার পণ্য কেনাবেচা হয়। এই পণ্য কেনা বেচার সিংহভাগই হয় চিনা পণ্য। প্রায় ৪০ হাজার কোটি টাকার বিভিন্ন ধরনের জিনিস আসে চিন থেকে। কিন্তু চিনকে কোণঠাসা করতে এবার দেশিয় ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছেন। এই সময় সোনা-রুপার গহনা থেকে উৎসবের প্রদীপ মোমবাতি মূর্তি ইত্যাদি চিনা পণ্যের উপর নির্ভরতা কমিয়ে সব যাতে দেশীয় পণ্য কেনা হয় তার ব্যবস্থা করা হচ্ছে। কারণ তাহলেই প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত গড়ার ডাক বাস্তবায়িত হবে। দীপাবলি সময় এই উদ্যোগটাকেই কাজে লাগাতে চেয়েছে ব্যবসায়ীদের সংগঠনটি।এই ব্যবসায়ী সংগঠনের দাবি তাদের সাত কোটি ব্যবসায়ী এই উদ্যোগে সামিল।
তবে প্রশ্ন উঠছে এতদিন চিনা পণ্যের উপর যেভাবে ভারতীয় বাজার নির্ভরশীল ছিল সে ক্ষেত্রে ওই পণ্য বর্জন করা কতটা সম্ভব । এ ব্যাপারে ব্যবসায়ীদের বক্তব্য প্রথমেই চিনা পণ্য পুরোপুরি বর্জন করা সম্ভব নয়। যদিও দেশীয় শিল্পকে বাঁচাতে সেটা একান্ত জরুরী। এখন এ দেশের ব্যবসায়ীরা মানসিকভাবে সে জন্য প্রস্তুত হচ্ছে।
এই সংগঠনের সেক্রেটারি জেনারেল প্রদীপ খান্ডেলওয়াল জানিয়েছেন, দেওয়ালির অনেক আগে থেকেই এ ব্যাপারে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। রাজ্যে রাজ্যে কনফেডারেশনের আঞ্চলিক চ্যাপ্টার গুলিতে এই বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। ছোট ছোট শিল্প সংস্থা বা বেকার যুবকদের এই সব পণ্য উৎপাদনের জন্য সহায়তা করা হচ্ছে। এ জন্য বেশ কয়েকটি জায়গায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দোকানদাররা নতুন পণ্য নেওয়ার ক্ষেত্রে দেশিয় পণ্য কে অগ্রাধিকার দিচ্ছে।
The post দেওয়ালিতে চিনা পণ্য বয়কটের ডাক ব্যবসায়ীদের, বড় ক্ষতির মুখে চিনা সংস্থা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oBbtX8