লা নিনা ‘এফেক্ট’, আসন্ন নিম্নচাপ কাটলেই কাঁপানো শীতের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার , কলকাতা : লা নিনার প্রভাব শুধু দেশে নয় পশ্চিমবঙ্গেও পড়তে পারে। এমনটাই বার্তা আবহাওয়া দফতরের। এই লা নিনার প্রভাব আজ ১৯ তারিখ থেকে ঘনীভূত হওয়া সম্ভাব্য নিম্নচাপের বৃষ্টি কাটতে না কাটতেই স্পষ্ট হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এর জেরে রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে পারে।

অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুর দিকে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। লা নিনা অবস্থার জেরে বঙ্গোপসাগরে নিম্নচাপ কাটলেই শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। রাজ্যে গরমের পরিমাণ গত কয়েক দিন ধরেই বেড়েছে। তার কারণ বাতালে জলীয় বাষ্পের বৃদ্ধি। আর্দ্রতাজনিত সমস্য়ার জন্য এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ ১৯ অক্টোবর থেকে নতুন করে আবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে খবর। যার সম্ভাব্য অভিমুখ ওডিশা ও অন্ধ্রপ্রদেশ হলেও, তা বাংলায় আংশিক প্রভাব বিস্তার করবে। এর জেরে ২০ অক্টোবর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরে তা বাড়বে। প্রভাব দৃঢ় হতে পারে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে। ঐ দিন দিন ভালো পরিমান বৃষ্টির পূর্বাভাস মিলছে দক্ষিণবঙ্গ জুড়ে। নবমী দশমীতেও হতে পারে বৃষ্টি।

জানা যাচ্ছে আজ দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরবে। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমের আধিক্য বর্তমান থাকবে। সঙ্গে থাকবে আংশিক মেঘলা আকাশ। মেদিনীপুর , দিঘার দিকে মেঘাচ্ছন্ন যা বৃষ্টির আভাস দিচ্ছে। কোথাও কোথাও আজ সোমবার থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে। গত বৃহস্পতিবার সকাল পর্যন্ত ব্যারাকপুর, কলাইকুন্ডা, ডায়মন্ড হারবার, বর্ধমান দিঘা ও হলদিয়ায় বৃষ্টির খবর মেলে। দিঘায় বৃষ্টির পরিমান ৩২.২ মিলিমিটার, হলদিয়ায় ৮.২ মিলিমিটার। ব্যারাকপুরে ৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়। বর্ধমানে ১.০ মিলিমিটার বৃষ্টি হয়।

The post লা নিনা ‘এফেক্ট’, আসন্ন নিম্নচাপ কাটলেই কাঁপানো শীতের সম্ভাবনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35epkKn
إرسال تعليق (0)
أحدث أقدم