কাজ দেওয়ার নাম করে যুবতিকে হোটেলে নিয়ে ধর্ষণ, ভিডিও ভাইরাল করার হুমকি

নয়াদিল্লি: ফের ধর্ষণ। এবার দিল্লির সাইবার সিটি গুরুগ্রাম। ইতিমধ্যেই এবিষয়ে সেখানকার থানায় ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। যুবতির অভিযোগ, তাঁকে কাজ দেওয়ার নাম করে সেক্টর ৩১ এর একটি বেসরকারি হোটেলে দেখা করার জন্য ডাকেন এক ব্যক্তি। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

২০ বছরের নির্যাতিতা জানিয়েছেন, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আঞ্চলিক গান ও নাচের সাথে জড়িত। যুবতির অভিযোগ পেয়ে ৩৭৬ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – রাতের কলকাতায় উশৃঙ্খল আচরণ: পুলিশের নৈশ-অভিযানে আটক ৩ হাজারের বেশি

নির্যাতিতা যুবতির অভিযোগ, এ মাসের শুরুর দিকে ৩১ সেক্টরের একটি হোটেলে অভিযুক্ত প্রবীণ নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। সেখানে তিনি নাচ-গানের জন্য গিয়েছিলেন। নির্যাতিতার দাবি, এরপর ৬ অক্টোবর অভিযুক্ত তাঁকে একটি হোটেলে ডেকে পাঠায় এবং সেখানে তাঁকে ধর্ষণ করার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

যুবতির দাবি, এরপর থেকে অভিযুক্ত তাঁকে ফোন করে প্রায়ই ওই হোটেলে আসতে চাপ দিচ্ছে, নাহলে ধর্ষণের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকিও দেওয়া হচ্ছে। ঘটনার অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে বর্তমানে তৎপর রয়েছে পুলিশ।

The post কাজ দেওয়ার নাম করে যুবতিকে হোটেলে নিয়ে ধর্ষণ, ভিডিও ভাইরাল করার হুমকি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/354f1bu
إرسال تعليق (0)
أحدث أقدم