নয়াদিল্লি : ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। এখনও পর্যন্ত হায়দরাবাদে যে পরিমান বৃষ্টি হয়েছে তা এযাবত রেকর্ড বলে জানিয়েছে আইএমডি। গত ১০০ বছরে হায়দরাবাদে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর। গোটা রাজ্যে গড়ে ১৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমন সময়েই আইএমডির পক্ষ থেকে আরও বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।
তেলেঙ্গানা সরকার আগামী দুদিনের জন্য হায়দরাবাদে ছুটি ঘোষণা করেছে। এদিকে জলের তোড়ে ভেসে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি অন্ধ্রের পরিস্থিতিও খারাপ। গতি ঝড়ে লণ্ডভণ্ড না করলেও ফিরতি বর্ষার আকারে এসে কার্যত ভাসিয়ে দিয়েছে অন্ধ্র ও তেলেঙ্গানাকে তা বলা যেতেই পারে।
তাই দুই রাজ্যের পরিস্থিতি পর্যালচনায় দুই মুখ্যমন্ত্রীই জরুরি বৈঠকে বসেন। ত্রাণ সামগ্রি মজুত করা নিয়ে জরুরি বৈঠক শুরু হয় অন্ধ্র প্রদেশে। সেখানে মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি বৈঠক করেন রাজ্যের মন্ত্রী ও সচিবদের সঙ্গে। অন্যদিকে কেসিআরও পরিস্থিতি পর্যালোচনা শুরু করেন। ত্রাণ বিলি ও উদ্ধার কাজের গতি প্রকৃতি খতিয়ে দেখছেন তিনি। প্রবল বর্ষণে গোদাবরী নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে একাধিক জায়গায়। অন্যদিকে কৃষ্ণা নদীর জলও ঝুকে পড়েছে একাধিক এলাকায়। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এর প্রভাব বাংলাতেও পড়বে বলে আশঙ্কা করা হচ্ছিল। যা শেষ পর্যন্ত হয়নি। মোটামুটি শুকনো দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ পুরো খটখটে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের দিঘায় বৃষ্টির পরিমান ৩২.২ মিলিমিটার, হলদিয়ায় ৮.২ মিলিমিটার। ব্যারাকপুরে ৪.০ মিলিমিটার বৃষ্টি হয়, কলাইকুন্ডায় ০.৮ মিলিমিটার বৃষ্টি হয়, ডায়মন্ড হারবারে ১৪.৬ মিলিমিটার বৃষ্টি হয়। বর্ধমানে ১.০ মিলিমিটার বৃষ্টি হয়। আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, দক্ষিণে ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, ক্যানিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতন সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার উত্তরের কোনও জেলাতেই বৃষ্টি হয়নি বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামী তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনাও নেই।
The post গতির দেওয়া প্রবল বৃষ্টিতে পর্যুদস্ত অন্ধ্র তেলেঙ্গানা, আরও বর্ষণের পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3535txL