বাঙালির হাত ধরে বাংলায় কোভিড সংক্রান্ত সরকারি ওয়েবসাইট অস্ট্রেলিয়ায়

স্টাফ রিপোর্টার , কলকাতা : আপনি বাঙালি, বর্তমান নিবাস সুদূর অস্ট্রেলিয়া। হঠাৎ অতিমারি সংক্রান্ত একটি ওয়েবসাইটের লিঙ্ক পেলেন আপনি। যা পুরোপুরি বাংলায়। চমকে যাবেন না কী? স্বাভাবিক। এবং আরও চমকাবেন যখন জানতে পারবেন যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা কিন্তু আদতে তিনি বাংলার বান্দা। ক্যাঙ্গারুর দেশে গিয়েও ভুলে যাননি বাংলাকে। তিনি অর্ণব ঘোষ রায়।

এই অতিমারির সময়ে সে দেশের বাঙালিদের পাশে থাকতে অর্ণব তৈরি করে ফেলেছেন কোভিড সংক্রান্ত একটি সরকারি বাংলা ওয়েবসাইট। যা সম্মতি দিয়েছে ভিক্টোরিয়া প্রদেশের সরকার। করোনা সংক্রান্ত হাজারো তথ্য, সাবধানবানী, পরামর্শ সমস্ত কিছুই বাংলায় লেখা। কলকাতার বাঙালি যুবকের লড়াইয়ের ফল সুদূর অস্ট্রেলিয়াতেও। বারাসাতের ছেলে অর্ণব ঘোষ রায়, বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির আইনের ছাত্র। তাঁর লড়াইয়ে এসেছে ঐতিহাসিক সাফল্য। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্য দফতরের সমস্ত নথি বাংলায় প্রকাশিত হচ্ছে। তিনি আবার অস্ট্রেলিয়ায় বাংলাপক্ষের প্রধান।

সেদিক থেকে বাংলাপক্ষও অর্ণবের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছে। তাঁদের অন্যতম সহযোদ্ধা কৌশিক মাইতি বলেন, ‘এরাজ্যে বাংলা ভাষা নিয়ে সরকারি ও বেসরকারি স্তরে দীর্ঘ লড়াই এখনও চলছে। বাঙালি প্রধান রাজ্য হলেও বেশ কিছু বেসরকারি ব্যাংকসহ অনেক সংস্থায় বাংলায় কথাই বলেন না সেখানকার কর্মীরা। বাংলা ভাষার অপমান নিয়ে কলকাতা মেট্রো রেলেও বিক্ষোভ হয়েছে। অভিযোগ, কলকাতায় কিছু অবাঙালি সংস্থায় বাঙালি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা চালু করেছে। সেখানে অস্ট্রেলিয়ার একটি অঞ্চলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বাঙালিদের কথা চিন্তা করে বাংলায় ওয়েবসাইটই চালু করে ফেলল। এটা আমাদের লড়াইয়ের আন্তর্জাতিক স্তরে বড় জয় এবং আমাদের সরকারের আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে।’

ভিক্টোরিয়ার ওই সরকারি বাংলা ওয়েবসাইটে করোনা থেকে কিভাবে নিরাপদ ও সুস্থ থাকা যায়, করোনা পরিস্থিতিতে কী কী সরকারি সাহায্য পাওয়া যেতে পারে, পরীক্ষা ও আইশোলেসন, নিরাপদে থাকাসহ যাবতীয় বিস্তারিত তথ্য মিলছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের স্বাস্থ্য দফতরের বাংলা ওয়েবসাইটে। অর্ণব ঘোষ রায়ের পরবর্তী লড়াই ভিক্টোরিয়াতে দ্বিতীয় ভাষা হিসাবে বাংলার অন্তর্ভুক্তিকরণ।

The post বাঙালির হাত ধরে বাংলায় কোভিড সংক্রান্ত সরকারি ওয়েবসাইট অস্ট্রেলিয়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/341vUod
إرسال تعليق (0)
أحدث أقدم