কৃৃষক অবরোধের পর মোদী সরকার বিরোধী দেশজোড়া ধর্মঘট

নয়াদিল্লি: সরকারের তীব্র বেসরকারীকরণ নীতির বিরোধিতায় কৃষক অবরোধের পর এবার ডান-বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ভারত বনধ।

আগামী ২৬ নভেম্বর এই ধর্মঘটের আহ্বান করেছে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন। নয়াদিল্লিতে সংগঠনগুলির জাতীয় কনভেনশন ধর্মঘটের সিদ্ধান্ত চূডান্ত হয়। করোনা পরিস্থিতির মোকাবিলায় সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

আয়কর আওতার বাইরে থাকা পরিবার প্রতি মাসে ৭,৫০০টাকা ও মাথাপিছু ১০কেজি খাদ্যশস্য দেওয়ার দাবি, রেগা প্রকল্পে ২০০দিনের কাজ সহ পাঁচটি দাবি তুলে ধরা হয়েছে।

ধর্মঘটে অংশ নিচ্ছে আইএনটিইউসি, সিআইটিইউ, এআইটিইউসি, সেবা, এইচএমএস, টিইউসিসি, ইউটিইউসি, এআইসিসিটিইউ, এলপিএফ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি।

শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, জাতীয় সম্পত্তি বেসরকারীকরণে ততপর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। এর ফলে লক্ষ লক্ষ শ্রমিক ও সাধারণ মানুষের জীবনে নেমে আসছে আরও বড় অনিশ্চয়তা। তার প্রতিবাদেই অচল করা হবে দেশ।

গত মাসে নতুন কৃষি আইনের বিরুদ্ধে তীব্র কৃষক অবরোধ হয়। সেই জের এখনো চলছে। চাপে পড়ে এনডিএ জোটের পুরনো শরিক শিরোমনি আকালি দল জোট ছাড়ে। পাঞ্জাব, হরিয়ানা, কর্নাটক, পশ্চিমবঙ্গ সহ সর্বত্র সারা ভারত কৃষকসভার নেতৃত্বে বিক্ষোভ চলে। সেই জের এখনো চলছে।

The post কৃৃষক অবরোধের পর মোদী সরকার বিরোধী দেশজোড়া ধর্মঘট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EUJoIs
إرسال تعليق (0)
أحدث أقدم