কল্পনা চাওলার নামে বিশেষ স্পেসক্রাফট ওড়াল NASA

ওয়াশিংটন: প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন কল্পনা চাওলা। কিন্তু ফেরা হয়নি। মহাকাশ অভিযানে গিয়েই মৃত্যু হয় তাঁর। এবার তাঁর স্মৃতিতে তাঁর নামাঙ্কিত স্পেসক্রাফট ওড়াল নাসা।

মহাকাশে মানব অভিযানের বিশেষ অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়েছে তাঁকে। শুক্রবার রাতে সেই মহাকাশযান উড়ে গিয়েছে। এটি পাঠানো হয়েছে ইন্টারন্যশনাল স্পেস স্টেশনে।

এসএস কল্পনা চাওলা নামে ওই স্পেসক্রাফট নাসার ওয়ালপ ফ্লাইট ফেসিলিটি থেকে উড়িয়ে গিয়েছে স্থানীয় সময় রাত ৯ টা ৩৮ মিনিটে। দু’দিন পর এটি স্পেস স্টেশনে পৌঁছবে। এটি একটি কার্গো স্পেসক্রাফট। অর্থাৎ এতে কিছু জিনিস পাঠানো হচ্ছে মহাকাশচারীদের জন্য। মোট ৩৬৩০ কেজি জিনিস যাচ্ছে এই স্পেসক্রাফটে।

এতে রয়েছে একটি গাছ যা ভবিষ্যতে মহাকাশে ফসল ফলানোর গবেষণায় ব্যবহার করা হবে। এছাড়া রয়েছে মহাকাশচারীদের জন্য তৈরি একটি বিশেষ টয়লেট। রয়েছে একটি ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ক্যামেরা যা স্পেসওয়াকের সময় ব্যবহার করা হবে।

আরও বিস্তারিত আসছে…

The post কল্পনা চাওলার নামে বিশেষ স্পেসক্রাফট ওড়াল NASA appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3l9FomZ
إرسال تعليق (0)
أحدث أقدم