সরকারি সংস্থায় বিনিয়োগে হাতে আসবে প্রচুর টাকা, থাকছে গ্যারান্টি

নয়াদিল্লি: করোনা সংকটের মধ্যে সকলের হাতেই বর্তমানে টাকা পয়সার অভাব রয়েছে। এই সময় সকলেই নিজেদের টাকার যথেষ্ট নিরাপত্তা চান। পাশাপাশি তাঁরা এমন জায়গায় বিনিয়োগ করতে চায় যেখানে সুদের হারও বেশি পাবে।

আপনিও যদি এমন স্বপ্ন দেখে থাকেন। তবে পোস্ট অফিস আপনার পক্ষে সেরা বিকল্প। পোস্ট অফিসে গ্রাহকদের জন্য এই মুহুর্তে অনেকগুলি বিশেষ পরিকল্পনা রয়েছে, যাতে ভালো সুদও পাওয়া যায়।

পোস্ট অফিসের বিশেষত্ব হল এতে প্রবীণ নাগরিকদের জন্য, প্রাপ্ত বয়স্কদের জন্য ও বাচ্চাদের জন্যও আলাদা আলাদা পরিকল্পনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক এরকম কয়েকটি স্কিমের ব্যাপারে।

পোস্ট অফিস রাষ্ট্রীয় সেভিংস

পোস্ট অফিসে এই বিনিয়োগ প্রকল্পটি বেশ জনপ্রিয়। বর্তমানে পোস্ট অফিস ন্যাশনাল সেভিং সার্টিফিকেট (এনএসসি) এ বিনিয়োগের জন্য বছরে ৬.৮ % হারে সুদ দেওয়া হয়। এটিতে কর ছাড়ও মেলে। আপনি এই স্কিমটিতে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট

পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডী বিনিয়োগের জন্য একটি ভালো বিকল্প। এতে আপনি একবারে মোটা টাকা বিনিয়োগ করতে পারেন। এতে যেমন ৫ বছরের জন্যও বিনিয়োগ করা যায়, তেমনই ১৫ বছরের জন্যও বুনিয়োগ করতে পারেন। এছাড়া ট্যাক্সের ক্ষেত্রেও ছাড় পাওয়া যায়।

ন্যাশনাল পেনশন সিস্টেম

ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস একটি অবসর পরিকল্পনা। এতে বিনিয়োগের জন্য কোনও সীমা নেই যত খুশি টাকা বিনিয়োগ করতে পারেন। এই স্কিমের আওতায় একবারে অনেকটা টাকা পাওয়া যাবে।

The post সরকারি সংস্থায় বিনিয়োগে হাতে আসবে প্রচুর টাকা, থাকছে গ্যারান্টি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ooACnX
إرسال تعليق (0)
أحدث أقدم