নয়াদিল্লি: দেশে কিছুটা কমতির দিকে করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৫ হাজার ১৪৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৮০ জনের। তূলনামূলক হারে দেখতে হলে আগের মাসের তুলনায় দেশে অনেকটাই কমেছে সংক্রমণ।
দেশে মোট সংক্রামিত হয়েছেন ৭৯ লক্ষ ৯ হাজার ৯৬০ জন। দেশে এখন অ্যাক্টিভ কেস রয়েছে ৬ লক্ষ ৫৩ হাজার ৭১৭। মোট সুস্থ হয়ে উঠেছেন ৭১ লক্ষ ৩৭ হাজারের বেশি। এরমধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছে ৫৯ হাজার ১০৫ জন।
দেশজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৯ হাজার ১৪ জনের। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৪৮০ জনের।
অন্যদিকে দ্রুত ভ্যাক্সিন আনার জন্য তোড়জোড় চলচে বিশ্ব জুড়ে। ইঙ্গিত যা মিলছে তাতে, শীঘ্রই ভারতে ভ্যাক্সিন মিলতে পারে। অন্তত বয়স্ক বা ফ্রন্টলাইনে কাজ করা ব্যাক্তিদের ভ্যাক্সিন পাওয়ার সম্ভাবনা রয়েছে মাস কয়েকের মধ্যেই। তাই ভ্যাক্সিন কিনতে কয়েক শ কোটি টাকা মজুত রেখেছে কেন্দ্র।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে, করোনার প্রতিষেধক প্রয়োগের ক্ষেত্রে প্রথম ধাপে অন্তত তিনকোটি মানুষকে দেওয়া হবে এই টিকা। এই তিনকোটি মানুষের মধ্যে ৭০-৮০ লাখ রয়েছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ প্রশাসনে কর্মরত ব্যক্তিরা। সেক্ষেত্রে দেশের এই প্রথম সারির করোনা যোদ্ধাদের সংখ্যা ২ কোটি পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।
The post BREAKING: দেশে মোট সংক্রমণ প্রায় ৮০ লক্ষ, একদিনে মৃত ৪৮০ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mm8eRB