BREAKING: করোনার জেরে ভারতে মৃত প্রায় ১ লক্ষ, ফের আক্রান্ত ৮১ হাজারের বেশি

নয়াদিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে বেড়ে গিয়েছে মোট সংক্রমণ ও মৃত্যু বেড়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। দেশে বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের। যে কোনও সময় এই সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে।

তবে এরমধ্যেই দেশকে স্বাভাবিক রাখতে মরিয়া রয়েছে কেন্দ্র সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে গাইডলাইন। আনলক ৫.০ পর্যায়ের জন্য এই গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন মোতাবেক ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও এনটারটেনমেন্ট পার্ক। তবে সিনেমা হলে ৫০ শতাংশ দর্শক থাকতে পারবেন বলে জানানো হয়েছে। পয়লা অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত জারি থাকবে আনলক ৫.০।

তবে আনলক ৫.০ হলে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা অবশ্য এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে এব্যাপারে কেরল ও কর্নাটক উদাহরণ হতে পারে। বর্তমানে দক্ষিণের এই দুই রাজ্যে করোনার সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। কর্নাটকে একদিনে ১০ হাজারের বেশি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। কেরালাতেও গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিতের সংখ্যা ৮ হাজারেরও বেশি। দক্ষিণের এই দুই রাজ্যে সংক্রমণের ঊর্ধ্বগতিতে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রকও।

কেরালায় কয়েকমাস আগে সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম পরানো গিয়েছিল। তবে আনলক পর্যায়ের শুরু থেকেই সংক্রমণও ফের বাড়তে শুরু করে কেরলে। অন্যদিকে দেশও ক্রমেই পুরোপুরি আনলক হওয়ার দিকে এগোচ্ছে। ফলে করোনার ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় রয়েছে বিশেষজ্ঞরা।

The post BREAKING: করোনার জেরে ভারতে মৃত প্রায় ১ লক্ষ, ফের আক্রান্ত ৮১ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2EPW7Mu
إرسال تعليق (0)
أحدث أقدم