BREAKING: সস্ত্রীক করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন : আশঙ্কা করেছিলেন। তা সত্যি হল। করোনা আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। শুক্রবার সকালেই তাঁদের রিপোর্ট পজেটিভ আসে। এক ট্যুইট বার্তায় তাঁরা জানিয়েছেন কোয়ারেন্টাইনে রয়েছেন পুরো পরিবার। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। খুব দ্রুত সুস্থ হবেন তাঁরা বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।

এর আগেই তিনি জানিয়ে ছিলেন যে করোনা পরীক্ষা করা হয়েছে তাঁর। তাঁর স্ত্রী মেলানিয়ারও করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করছিলেন তাঁরা। কারণ বৃহস্পতিবারই ট্রাম্প ঘোষণা করেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক হোপ হিকস করোনা আক্রান্ত হয়েছে। ফলে একাধিক বার তাঁর সংস্পর্শে আসায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে বলে জানিয়েছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ও মার্কিন প্রেসিডেন্টকে।

এদিন ট্রাম্প জানান, হোপ হিকস এমন একজন আধিকারিক, যিনি কোনও ছুটি না নিয়ে ক্রমাগত কাজ করে চলেছেন। এখন তিনি ছুটি নিতে বাধ্য, কারণ তিনি করোনা আক্রান্ত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার এক টেলিভিশন সাক্ষাতকারে নিজের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান হোপ হিকস। এরপরেই ট্যুইট করেন ট্রাম্প। তিনি বলেন হিকস করোনা আক্রান্ত। ফলে তাঁদের কোয়ারেন্টাইনে যেতে হচ্ছে। তবে তাঁরা কতটা সুরক্ষিত কেউ জানেন না।

উল্লেখ্য এই আধিকারিক সবসময়ই ট্রাম্পের সঙ্গে থাকেন। এয়ার ফোর্স ওয়ানে যে কোনও সফরে এই আধিকারিকের উপস্থিতি থাকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে। মঙ্গলবারও ওহিওতে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রচার ট্রাম্পের সঙ্গে ছিলেন হিকস। বুধবার মিনেসোটাতেও প্রেসিডেন্টের সঙ্গে সফর করেছেন এই আধিকারিক। তবে আপাতত কোয়ারেন্টাইনে থাকায় সব ধরণের র্যালি ও নির্বাচন সূচী বাতিল করেছেন ট্রাম্প।

The post BREAKING: সস্ত্রীক করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Gwn1tb
إرسال تعليق (0)
أحدث أقدم