BREAKING: দেশজুড়ে মৃত ১.১৫ লক্ষ, মোট সংক্রমণ ছাড়াল ৭৬ লাখ

নয়াদিল্লি: দেশে করোনা সংক্রমণ অব্যাহত। শেষ ২৪ ঘন্টাতেও করোনা আক্রান্ত হলেন ৫৪ হাজার ৪৪ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭১৭ জনের।

নতুন সংক্রমণের জেরে দেশে মোট সংক্রমণ বেরে দাঁড়াল ৭৬ লক্ষ ৫১ হাজার ১০৮। এরমধ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৪০ হাজার ৯০ জন। শেষ ২৪ ঘন্টায় ৮ হাজারেরও বেশি কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা।

এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত হয়ে ওঠার পরেও সুস্থ হয়ে উঠেছেন ৬৭ লক্ষ ৯৫ হাজার ১০৩ জন। গত ২৪ ঘন্টায় ৬১ হাজার ৭৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। দেশজুড়ে এখন মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ১৫ হাজার ৯১৪।

উল্লেখ্য দেশের বেশ কয়েকটি রাজ্যে যে হারে করোনা বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্র।মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশবাসীকে সতর্ক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ভ্যাকসিনের বিষয় প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশের বিজ্ঞানীরা প্রাণপণ লড়ছেন৷ অনেকগুলি ভ্যাকসিনের কাজ চলছে দেশে৷ বহু দেশ ভ্যাকসিন আবিষ্কারের জন্য কাজ করছেন৷ ভ্যাকসিন এলেই তা দ্রুত বন্টন করা হবে৷ প্রত্যেক নাগরিক যাতে ভ্যাক্সিন পায়, তার জন্য সবরকমের চেষ্টা চলছে৷ তাই ভ্যাকসিন না আসা পর্যন্ত বিধি নিষেধে কোনও গাফিলতি নয়৷

গোটা দেশে করোনার সংক্রমণ এখনও বিপজ্জনক রূপেই রয়েছে। বিন্দুমাত্র গাফিলতির ফলও মারাত্মক হতে পারে বলে এদিন সতর্ক করেছেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, এমন কিছু ভিডিও প্রকাশ্যে এসেছে যাতে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে৷ মাস্ক ছাড়া বাইরে বেরোচ্ছেন মানে আপনি আপনার গোটা পরিবারকে বিপদে ফেলছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী৷

অন্যদিকে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত প্যানেল মনে করছেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের ৫০ শতাংশ লোক করোনা আক্রান্ত হবেন৷ অর্থাৎ দেশের ১.৩ বিলিয়ন মানুষ সংক্রমিত হতে পারেন৷

The post BREAKING: দেশজুড়ে মৃত ১.১৫ লক্ষ, মোট সংক্রমণ ছাড়াল ৭৬ লাখ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3obfLVb
إرسال تعليق (0)
أحدث أقدم