আমদানি শুল্ক বৃদ্ধি মানেই উৎপাদন এবং রফতানিকে তুলে ধরা নয়: সমীক্ষা রিপোর্ট

নয়াদিল্লি:আত্মনির্ভর করে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে সরকার। এই বার্তা দিতে মোদী সরকার আমদানি শুল্ক বৃদ্ধির পথে হাঁটতে চাইছে। মনে করা হচ্ছে এই ভাবে স্থানীয় উৎপাদকদের উৎসাহিত করা যাবে।

কিন্তু স্টেট ব্যাংকের সাম্প্রতিক এক গবেষণা রিপোর্ট জানাচ্ছে, এই পথে এগোলে লক্ষ্য পূরণ হবে না বরং চরম অদক্ষতা জন্ম দিতে পারে। পাশাপাশি ধাক্কা খেতে পারে রফতানি যেহেতু এই পথে এগোলে সেভাবে কোন রকম প্রতিযোগিতা থাকবে না।

ওই সমীক্ষার রিপোর্টিতে পরামর্শ দেওয়া হয়েছে এভাবে শুল্ক বৃদ্ধির বদলে শুল্ক কমানোর কথা ভাবা। বরং নজর দেওয়া হোক উৎপাদন পরিকাঠামোর দিকে যাতে দক্ষতা বাড়ানো যায়। ফলস্বরূপ যেন সংশ্লিষ্ট পণ্যগুলির মান বাড়ানো যায়। তাহলেই উৎপাদন কেন্দ্র হিসেবে গোটা দুনিয়ার সম্ভ্রম আদায় করতে সক্ষম হওয়া যাবে। চিন সেটাই করতে সক্ষম হয়েছে ।

বেশ কিছুদিন ধরেই পরনির্ভরতা কমানোর কথা বলা হচ্ছে। ২০২৫ সালের মধ্যে দেশের জিডিপির অন্তত ২৫ শতাংশ এই শিল্পকে আনার কথা বলা হয়েছে। ২০০৪থেকে২০১৭ পর্যন্ত এদেশ বিশ্বের উৎপাদনের ১.৫ শতাংশ থেকে বেড়ে ৩ শতাংশ হয়েছে। যেখানে আমদানি শুল্ক বাড়ানোই হচ্ছে।

ওই সমীক্ষক শাখাটির মতে, এক শতাংশ শুল্ক বাড়ালে আমদানি কমে ২০০ কোটি ডলার। যা আবার প্রভাব ফেলেছে দেশিও উৎপাদনে। যেহেতু আমদানি পণ্যের অনেকটাই এদেশের উৎপাদনের জন্য কাঁচামাল। স্বাভাবিকভাবেই সেজন্য উৎপাদন ধাক্কা খেয়েছে। অর্থাৎ আমদানি শুল্ক বাড়িয়ে সে অর্থে আত্মনির্ভর হওয়া যাচ্ছে না। বরং এক্ষেত্রে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা একান্ত জরুরি। তাছাড়া সহজ করতে হবে সংস্থাগুলির ব্যবসার পথ।

The post আমদানি শুল্ক বৃদ্ধি মানেই উৎপাদন এবং রফতানিকে তুলে ধরা নয়: সমীক্ষা রিপোর্ট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kVDKp7
إرسال تعليق (0)
أحدث أقدم