দশ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিকে ঘরে ফেরাল কলকাতা পুলিশ

কলকাতা: ছেঁড়া পোশাক, জীর্ণ চেহারার এক ব্যক্তি অচৈতন্য হয়ে পড়ে আছেন রাস্তায়৷ এই অবস্থায় তাকে দেখে এগিয়ে এল কলকাতা পুলিশ৷ চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তাকে বাড়ি পৌঁছে দিল মানবিক পুলিশ অফিসার৷

লালবাজার সূত্রে খবর, গত ২৯ অক্টোবর কলেজ স্ট্রিটে বর্ণপরিচয় মার্কেটের এক নম্বর গেটের সামনে অচৈতন্য হয়ে পড়ে ছিল অজ্ঞাত এক ব্যক্তি৷ কর্তব্যরত পুলিশ অফিসার অর্থাৎ জোড়াসাঁকো থানার ডিউটি অফিসার, সাব ইন্সপেক্টর তপন কুমার দাস তাকে দেখতে পান৷

এক ঝলক দেখেই বুঝতে পারেন, কোনও প্রশ্ন না করে আগে মানুষটিকে সুস্থ করে তোলা প্রয়োজন। সেইমতো জল এবং খাবারের ব্যবস্থা করেন, ছেঁড়া পোশাক পাল্টে দেওয়া হয় এবং ব্যবস্থা করা হয় প্রয়োজনীয় মানসিক চিকিৎসারও৷

পুলিশ জানতে পারে যুবকের নাম অজিত সর্দার, বয়স ৩২ বছর, বাড়ি উত্তর ২৪ পরগণার সন্দেশখালি থানার অন্তর্গত একটি গ্রামে। অজিতবাবুর ভাইয়ের সঙ্গে সন্দেশখালি থানার ওসির মাধ্যমে যোগাযোগ করে জোড়াসাঁকো থানার পুলিশ। সেদিনই সন্ধ্যাবেলা জোড়াসাঁকো থানায় উপস্থিত হন অজিতবাবুর ভাই দিলীপ সর্দার, এবং ভাইকে শনাক্ত করে বাড়ি ফিরিয়ে নিয়ে যান৷

এমন নয়, যে সম্প্রতি নিখোঁজ হয়েছিলেন অজিত। ঘরছাড়া হন আজ থেকে ১০ বছর আগে পারিবারিক বিবাদের সূত্রে। সেই থেকে নিখোঁজ ছিলেন, মানসিক অবসাদে আক্রান্ত অবস্থায় রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়িয়েছেন উদভ্রান্তের মতো, ঠিকানা বলতে রাস্তা অথবা ফুটপাথ। এক দশকের সেই ভবঘুরে জীবনের অবসান ঘটালেন জোড়াসাঁকো থানার অফিসার৷

করোনা পরিস্থিতিতে বার বারই দেখা গিয়েছে পুলিশকে মানবিক হতে৷ এমনকি নিজেদের জীবন বিপন্ন করেও সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন৷ সেই যুদ্ধে অনেকেই আবার হেরেও গিয়েছেন৷ তবুও কলকাতা পুলিশ অসহায় মানুষের পাশে আছে সাধ্যমত৷

অগস্ট মাসে সোস্যাল সাইটে প্লাজমা সংগ্রহের জন্য সাহায্য চেয়ে আবেদন করেছিলেন এক রোগীর আত্মীয়৷ করোনা রোগীর চিকিৎসার জন্য প্লাজমা থেরাপি প্রয়োজন।সেটা চোখে পড়ে যায় কলকাতা পুলিশের। দেরি না করে তৎক্ষণাৎ এগিয়ে এসেছিলেন ২ পুলিশ কর্মী।

কলকাতা পুলিসের দু’জন সদস্য কনস্টেবল ভাস্কর বেরা এবং গাড়িচালক পাপ্পু কুমার সিংহ তড়িঘড়ি পৌঁছে যান বেসরকারি হাসপাতালে। সেখানে তাঁরা প্লাজমা দান করেন করোনা রোগীর চিকিৎসার জন্য।

The post দশ বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিকে ঘরে ফেরাল কলকাতা পুলিশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3jSumkV
إرسال تعليق (0)
أحدث أقدم