‘আজ মাকে খুব মনে পড়ছে’, আবেগপ্রবণ হয়ে বললেন কমলা হ্যারিস

ওয়াশিংটন: অবশেষে দীর্ঘ আলাপ, আলোচনা, জল্পনা-কল্পনার অবসান ঘটল। ট্রাম্পকে বিদায় জানিয়ে আগামী ৪ বছরের জন্য মার্কিন মসনদ দখল করলেন জো বাইডেন। সেইসঙ্গে ৪৬ বছরের ইতিহাসে এই প্রথমবার প্রথম কোনও মহিলা হিসেবে হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জায়গা করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন লেডি কমলা হ্যারিস।

আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ার পর উচ্ছ্বসিত হ্যারিস সংবাদমাধ্যমের কাছে বলেন, ” আমার মা ভারত থেকে মাত্র ১৯ বছর বয়সে আমেরিকায় চলে এসেছিলেন। তখন হয়তো তিনি আজকের এই দিনটার কথা কখনও কল্পনাও করতে পারেননি। আজ সত্যিই ভীষণভাবে আমার মায়ের কথা মনে পড়ছে।”

“তবে তিনি এমন একটি দিন আমেরিকার ইতিহাসে আসবে বলে গভীর ভাবে বিশ্বাস করতেন। আর সেটাই আজ সম্ভব হয়েছে।” তিনি আরও বলেন, ” আজ আমার সেইসব কৃষাঙ্গ মহিলা, ব্ল্যাক, এশিয়ান, হোয়াইট, ল্যাটিনা, নেটিভ আমেরিকান মহিলাদের কথা খুব মনে পড়ছে। যারা আজ রাতের ঐতিহাসিক এই মুহুর্ত তৈরীর পথকে সুগম করে তুলেছিলেন। তাঁদের অবদান ভোলার নয়।”

৫৬ বছর বয়সী কমলা হ্যারিস হলেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলের সেনেটর। যিনি গত শনিবার আমেরিকার প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশিয়ার উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনিই এখন আমেরিকার রাজনৈতিক ক্ষমতার নতুন মুখের প্রতিনিধিত্ব করেছেন।

শুধু তাই নয়, ৭৭ বছর বয়সী জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আগামী ২০ জানুয়ারি ২০২১ সালে আমেরিকার রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন।

The post ‘আজ মাকে খুব মনে পড়ছে’, আবেগপ্রবণ হয়ে বললেন কমলা হ্যারিস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3p9XsA2
إرسال تعليق (0)
أحدث أقدم