ফের বাড়ল সংক্রমণ, বাংলায় একদিনে আক্রান্ত প্রায় চার হাজার

কলকাতা:  বাংলায় একদিনে আক্রান্ত প্রায় চার হাজার৷ গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৫৬ জনের৷ তবে বাড়ছে সুস্থতার হার৷ কমছে মৃত্যু হারও৷ সব মিলিয়ে কিছুটা স্বস্তি রাজ্যে৷

৮ নভেম্বরের তথ্য অনুযায়ী, রাজ্যে মৃত্যুর হার ১ দশমিক ৭৯ শতাংশ৷ যা এক সময় ২ শতাংশের ওপরে ছিল৷ হাসপাতালে চিকিৎসাধীন ৬,৬২৬ জন৷ সেফ হোমে চিকিৎসাধীন ১,৪১০ জন৷ এবং হোম আইসোলেশনে রয়েছেন ২৬,৫৩০ জন৷ একদিন আগে ছিল ২৭,০০৪ জন৷ এই সংখ্যাটা প্রতিদিনই কমছে৷

৯ নভেম্বর সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন বুলেটিনের তথ্য অনুযায়ী,একদিনে আক্রান্ত ৩,৯০৭ জন৷ রবিবার ছিল ৩,৯২০ জন৷ তুলনামূলক কমল আক্রান্তের সংখ্যা৷ এমনকি আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা বেশি৷

তবে এই পর্যন্ত মোট আক্রান্ত ৪ লক্ষ ৯ হাজার ২২১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪,৩৯৬ জন৷ রবিবার ছিল ৪,৩৮৩ জন৷

তার ফলে বাংলায় এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬৭ হাজার ৮৫০ জন৷ সুস্থতার হার বেড়ে ৮৯.৮৯ শতাংশ৷ অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা এদিন আরও কমে ৩৪ হাজারের একটু বেশি৷

তথ্য অনুযায়ী,৩৪ হাজার ২১ জন৷ রবিবার ছিল ৩৪ হাজার ৫৬৬ জন৷ তুলনামূলক ৫৪৫ জন কম৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৬ জনের মৃত্যু হয়েছে৷ রবিবার ছিল ৫৯ জন৷ তবে এই মূহুর্তে রাজ্যে মোট মৃতের সংখ্যাটা বেড়ে ৭,৩৫০ জন৷ এদিন যে ৫৬ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কলকাতার ১৩ জন৷ উত্তর ২৪ পরগনার ১৪ জন৷

দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হাওড়ার ২ জন৷ হুগলি ৩ জন৷ পশ্চিম বর্ধমান ৩ জন৷ পূর্ব মেদিনীপুর ৩ জন৷ পশ্চিম মেদিনীপুর ৩ জন৷ পুরুলিয়া ১ জন৷ বীরভূম ১ জন৷ নদিয়া ২ জন৷ মুর্শিদাবাদ ৩ জন৷ জলপাইগুড়ি ২ জন৷ দার্জিলিং ২ জন৷ কোচবিহার ১ জন৷

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট হয়েছে ৪৯ লক্ষ ৫৯ হাজার ৮৭ টি৷ ফলে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫৫,১০১ জন৷ গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৪ হাজার ৩৪৬ টি৷ এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৫ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷

আরও ২ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আরও ৫টি বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর ফলে বর্তমানে ১০১ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷

এর মধ্যে সরকারি ৪৪ টি হাসপাতাল ও ৫৭ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১৩,৫০৮ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷

The post ফের বাড়ল সংক্রমণ, বাংলায় একদিনে আক্রান্ত প্রায় চার হাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38ymdjP
إرسال تعليق (0)
أحدث أقدم