চলতি মাসেই ফের দেশজুড়ে ধর্মঘট

কলকাতা: ২৬ নভেম্বর দেশজুড়ে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করার ডাক দিল সরকারি কর্মচারী সমিতি সমূহের কোন অর্ডিনেশন কমিটি‌ এবং আরও বেশ কয়েকটি সংগঠন। সোমবার তাদের পক্ষ থেকে এই ধর্মঘট সমর্থন করে তা সফল করার আহ্বান জানানো হল, এই মর্মে তাদের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়।

এদিন সেখানে কো-অর্ডিনেশন কমিটি ছাড়াও ছিল যুক্ত কমিটি, স্টিয়ারিং কমিটি, জয়েন কাউন্সিল।‌ এছাড়া পৌর কর্মচারী কেএমডিএ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক ,অধ্যাপক শিক্ষাকর্মী সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা ছিলেন।

সকলের পক্ষ থেকে কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শংকর সিনহা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, লকডাউনে ১৪ কোটি মানুষ কর্মহীন হয়েছেন। কেন্দ্রীয় সরকার একের পর এক শ্রমিক বিরোধী পদক্ষেপ নিচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার একের পর এক সরকারি কর্মীদের উপর আঘাত আনছে।

এর রেশ টেনে তাঁর বক্তব্য, এই পরিস্থিতিতে ২৬ নভেম্বর ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দেশজুড়ে ধর্মঘট ডেকেছে তাতে সমর্থন জানিয়েছে কৃষক এবং ক্ষেতমজুররা। ওই ধর্মঘটের সরকারি কর্মীরাও সমর্থন জানাচ্ছে। এজন্য ১৪দিন আগে সরকারকে নোটিশ দেওয়া হয়েছে।

The post চলতি মাসেই ফের দেশজুড়ে ধর্মঘট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GO7khE
إرسال تعليق (0)
أحدث أقدم