স্টেট ব্যাংকের ২০ শতাংশ মুদ্রা ঋণ পরিণত হয়েছে অনুৎপাদক সম্পদে

নয়াদিল্লি: দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের আওতায় থাকা মুদ্রা ঋণে অনুৎপাদক সম্পদের পরিমান প্রায় ২০ শতাংশে পৌঁছেছে।স্টেট ব্যাংকে রয়েছে ৩০,০০০ কোটি টাকার মুদ্রা ঋণ যার মধ্যে ৫৮০০ অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে ২০২০ সালের মার্চ মাসে।

মুদ্রা প্রকল্প পাঁচ বছর আগে শুরু হয়েছিল ছোট ছোট উদ্যোগপতিদের সাহায্যার্থে, তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া যেত।‌ ঋণগ্রহীতারা মূলত ‌ ছোট ছোট ব্যবসাদার যেমন-মোবাইল সারানো দোকান, বিউটি পার্লার ইত্যাদি।

সরকার সম্প্রতি ২০১৯-২০ সালের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ঋণের তথ্য প্রকাশ করেছে। এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে সরকার ঋণ দিয়েছে ৩ .৯৩ লক্ষ কোটি টাকা যার মধ্যে অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছে ১৮৮৩৬ কোটি টাকা। সরকার জানিয়েছে ২০১৯-২০ সালে এই ক্ষেত্রে অনুৎপাদক সম্পদের পরিমাণ ৪.৮ শতাংশ।

তবে ঋণ দেওয়াটাই একমাত্র সঠিক মাপকাঠি নয় অনুৎপাদক সম্পদ হিসাব করার ক্ষেত্রে। রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে অনুৎপাদক সম্পদ হিসেব কষা হয় খাতায় কতটা ঋণ অদেয় হয়ে পড়ে আছে তার উপর। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে দেওয়ার ঋণের কতটা অদেয় অবস্থায় পড়ে রয়েছে সেটা সরকার জানায়নি। ‌ মুদ্রা ঋণ প্রকল্পে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলি অনুৎপাদক সম্পদ আরও বেশি। যেখানে উদাহরণ স্বরূপ স্টেট ব্যাংকের মোট অনুৎপাদক সম্পদ ২০ শতাংশ এবং নিট অনুপাদক সম্পদ ১২ শতাংশ।

The post স্টেট ব্যাংকের ২০ শতাংশ মুদ্রা ঋণ পরিণত হয়েছে অনুৎপাদক সম্পদে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GMRdAS
إرسال تعليق (0)
أحدث أقدم