করাচি: সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন নিত্য নৈমিত্তিক ঘটনা যেকানে, সেখানে সংখ্যালঘুর ধর্মাচরণের যে কোনও স্বাধীনতা থাকবে না সেটাই স্বাভাবিক। ফের মন্দির ভাঙা হল পাকিস্তানে। এই নিয়ে এক মাসে ৩ বার একই ঘটনা ঘটল। এক প্রাচীন হিন্দু মন্দির ভাঙা হল করাচিতে।
মন্দির শুধু ভেঙে ফেলা হয়েছে তা নয়, দেবদেবীর মূর্তিতেও ভাঙচুর চালানো হয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। অক্টোবর মাসের ২৬ তারিখেও নবরাত্রি চলাকালীন অষ্টমীর দিন সিন্ধ প্রদেশের একটি মন্দিরে ঢুকে সেখানে দেবী হিংলাজের মূর্তি ভাঙচুর করে একদল দুষ্কৃতী।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে স্বাভাবিকভাবেই উত্তেজনা তৈরি হয়। পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার অষ্টমী তিথি উপলক্ষে সিন্ধ প্রদেশের থারপারকার জেলার নাগরপারকার এলাকার মোয়া গ্রামে অবস্থিত হিংলাজ দেবীর মন্দিরে জড়ো হয়েছিলেন স্থানীয় মানুষজন। পুজোর পর আচমকা সেখানে একদল দুষ্কৃতী হাজির হয়ে মন্দিরে ভাঙচুর চালাতে থাকে। দেবী হিংলাজ ও তার বাহনের মাথা অস্ত্র দিয়ে ভেঙে মাটিতে ফেলে দেয়।
এই ঘটনার পরেই পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়েত টুইট করেন, নাগরপারকারের একটি হিন্দু মন্দিরে নবরাত্রির প্রার্থনার পরেই হামলা চালানো হয়। মন্দির ও দেবীর মূর্তি ভাঙচুর করা হয়েছে। সেই ছবিও পোস্ট করেন তিনি।
আবার ১২ অক্টোবর সিন্ধ প্রদেশের বাদিন এলাকায় শ্রীরাম মন্দির ভেঙে তছনছ করা হয়। এই ঘটনার উল্লেখ করে নিজের ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করেন পাক সমাজকর্মী গুলজার। বাদিনের কারিও ঘানওয়ার এলাকার মন্দিরটিতে লুঠপাট চালিয়ে ভেঙে ফেলা হয় বলে খবর।
গুলজার বলেন সিন্ধ প্রদেশে আগে যেখানে ৪২৮টি মন্দির ছিল, সেখানে পাক প্রশাসনের বদান্যতায় ২০টি মন্দিরে এসে ঠেকেছে। রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানে। এই ঘটনা মেনে নেওয়া যায় না।
সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পাকিস্তানে নতুন নয়। দিন কয়েক আগেও গিলগিট বালটিস্তান এলাকা মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে। মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে যোগ্য উত্তরাধিকার বহন করে চলেছে পাকিস্তান বলে ব্যাখ্যা করেছিল ভারত।
The post এক মাসে তিনবার, মন্দির ভেঙে তছনছ করা হল পাকিস্তানে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/387gxgs