ফ্লিপকার্টের পরে এবার আমাজন ক্রেতাদের জন্য নিয়ে এল নতুন চমক। আসন্ন দীপাবলি উপলক্ষে এবারে ক্রেতাদের মন টানতে আমাজন নিয়ে এল ধনতেরাস স্টোর সেল।
ক্রেতারা সহজেই আমাজন থেকে এবার নিজেদের ইচ্ছেমতো একাধিক জিনিস কিনতে পারবেন। এছাড়াও এই সেলে বিভিন্ন পণ্যে থাকছে আকর্ষণীয় ছাড়ের সুবিধা।
আমাজনের এই সেলে icici, কোটাক ব্যাংকের গ্রাহকদের রুপে ক্রেডিট এবং ডেবিট কার্ড থাকলে মিলবে অতিরিক্ত সুবিধা। রয়েছে ১০ শতাংশ ছাড়ের সুবিধা।
এছাড়াও ৩০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে আমাজন পে ব্যালেন্সে পাওয়া যাবে আকর্ষণীয় অফারের সুবিধা। ইতিমধ্যে ফ্লিপকার্ট নিয়ে এসেছিল নয়া সেল। তাতেও ছিল আকর্ষণীয় অফার। সেই কারণেই এবার ক্রেতাদের নজর কাড়তে আমাজনের আকর্ষণীয় চমক।
এই সেলে amazon india samsung device মিলবে ২২,৪৯৯ টাকায়। অন্যদিকে redmi note 9 pro মোবাইল ফোন পাওয়া যাবে মাত্র ১২,৯৯৯ টাকায়।
এছাড়া আকর্ষণীয় অফার থাকছে ল্যাপটপের উপরেও। স্মার্টওয়াচ থেকে শুরু করে অন্যান্য একাধিক গ্যাজেটের উপরেও রয়েছে আকর্ষণীয় ছাড়। এছাড়াও বিভিন্ন সংস্থার টিভির উপরে থাকবে ছাড়ের সুবিধা। আমাজনের নিজস্ব বেশ কিছু প্রোডাক্টের উপরেও রয়েছে ছাড়।
The post আমাজনে শুরু ধনতেরাস স্টোর সেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/325NkOW