শেয়ার বেচার আগে এলআইসির মূল্যায়ন নির্ধারণের জন্য দরপত্র আহ্বান

নয়াদিল্লি: অর্থমন্ত্রক চাইছে ভারতীয় জীবনবিমা নিগমের (এল আই সি আই) বাজারে শেয়ার ছাড়ার আগে উপযুক্তভাবে তার মূল্যায়ন বুঝে নিতে। এজন্য সোমবার ‘অ্যাকচুরিয়াল ফার্ম’গুলিকে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির মূল্যায়ন নির্ধারণের জন্য দরপত্র পাঠানোর আহ্বান জানাল।

সরকার পরিকল্পনা করেছে জীবনবিমা নিগমের সংখ্যালঘু মালিকানা ছেড়ে দিতে এবং এই সংস্থার শেয়ার স্টক এক্সচেঞ্জে নথিভূক্ত করাতে। ইতিমধ্যেই এলআইসিআই-এর ‌ আইপিও পূর্ববর্তী লেনদেনের জন্য অ্যাডভাইজার হিসেবে ইতিমধ্যেই ডেলয়েট এবং এসবিআই ক্যাপস নিয়োগ করা হয়েছে।

ডিপার্টমেন্ট অফ ইনভেসমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপিএএম) তার বিড নোটিশে জানিয়েছে, প্রস্তাবিত ইনিশিয়াল পাবলিক অফারিং ‌এর আগে এলআইসিআই-এর দরকার ইন্ডিয়ান এম্বেডেড ভ্যালু (আইইভি) যা দরকার প্রয়োজনীয় তথ্যাদি প্রকাশ করার জন্য।

এক্ষেত্রে মূল্যায়ন নির্ধারণের কাজের বিষয় দরপত্র জমা দেবার শেষ তারিখ ৮ ডিসেম্বর। সরকার এই অর্থবর্ষে রাষ্ট্রয়ত্ত সংস্থায় তাদের মালিকানা বেচে ২.১০ লক্ষ কোটি টাকা তোলার পরিকল্পনা করেছে। যার মধ্যে রয়েছে সিপিএসই বিলগ্নীকরণ থেকে ১.২০ লক্ষ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানের মালিকানা বিক্রি করে ৯০,০০০ কোটি টাকা।

The post শেয়ার বেচার আগে এলআইসির মূল্যায়ন নির্ধারণের জন্য দরপত্র আহ্বান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3pwa3Ot
إرسال تعليق (0)
أحدث أقدم