আজকেই শুরু করা যেতে পারে দারুণ লাভের ব্যবসা, প্রথম দিনেই হাতে আসবে টাকা

নয়াদিল্লি: ভারতে সর্বাধিক চাহিদাযুক্ত ব্যবসা হল খাবারের ব্যবসা। সম্প্রতি একটি রিপোর্ট বলছে রেস্তোরাঁর ব্যবসার করে বর্তমানে ভালো আয়ের সুযোগ রয়েছে। অনলাইন খাদ্য সরবরাহের ক্রমবর্ধমান চাহিদার কারণে এই ব্যবসা এখন সুপার ডুপার হিট। একথা সত্যি যে করোনার জেরে এই ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে ঠিকই। কিন্তু বলা হচ্ছে, ২০২১ সালের মধ্যে এই বিভাগটি ৩১৮ বিলিয়ন ডলারে পৌঁছবে। তাই এই মুহূর্তে যদি আপনি ব্যবসা করার কথা ভাবেন, তবে রেস্তোরাঁ খোলা একটা ভালো অপশন হতে পারে।

রেস্তোঁরা শুরু করার আগে কয়েকটি বিষয় জেনে রাখা খুব দরকার। এর মধ্যে রয়েছে ভেজ, নন-ভেজ এমনকি বারও। এরপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি শুধু ফাস্টফুড সেন্টার খুলবেন, নাকি কোনও থিমের ওপর কাজ করবেন। উদাহরণস্বরূপ, চাইনিজ, কন্টিনেন্টাল বা অন্য কোনও খাবারের কথা বলা যেতে পারে।

অন্যদিকে বাজেটের দিকেও খেয়াল রাখতে হবে। একটি ভালো রেস্তোঁরা খুলতে ৭-১২ লাখ টাকার দরকার। জমি যদি নিজস্ব হয়, তবে এর দাম কমতে পারে। রেস্তোঁরা খোলার জন্য কেউ চাইলে জমি ভাড়া নিতে পারেন। ৭০০ থেকে ১০০০ ফুটের মধ্যে কেউ চাইলে রেস্তোঁরা শুরু করতে পারে।

রেস্তোরাঁ করা হলে অবশ্যই সেটির বীমা করিয়ে নেওয়া দরকার। এরফলে যদি কখনও সমস্যা হয়, আপনি নিরাপদে থাকবেন। সম্পত্তি ক্ষতিগ্রস্থ হলে বীমা কার্যকর হতে পারে।এরপরেই আসবে প্রচার। এর জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়া রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়া যেতে পারে। এছাড়া পোস্টার এবং ব্যানার ব্যবহার করতে পারেন।

এক্ষেত্রে একটি পরামর্শ হল প্রথমে রেস্তোরাঁয় কর্মচারী কম রাখুন। রেস্তোঁরা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কর্মী বাড়াতে পারেন। তাদের সংখ্যা এবং বেতনের পাশাপাশি তাদের গুণমানের যত্ন নিন। রান্নাঘরের আইটেম কেনার সময় সতর্ক থাকুন। এব্যাপারে একজন অভিজ্ঞ লোক থাকা প্রয়োজন।

লাইসেন্স এবং অনুমতি: একটি নতুন রেস্তোঁরা খুলতে অবশ্যই লাইসেন্স প্রয়োজন। এর জন্য প্রথমে আপনাকে একটি খাদ্য সুরক্ষা লাইসেন্স পেতে হবে, যা খাদ্য বিভাগ থেকে পাওয়া যায়।

The post আজকেই শুরু করা যেতে পারে দারুণ লাভের ব্যবসা, প্রথম দিনেই হাতে আসবে টাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3kh5X8R
إرسال تعليق (0)
أحدث أقدم